বনু কুরাইযার মৃত্যুদণ্ড ॥ ১৩১ যেমন তোরা অন্য দার্শনিকদের পূজা করিস। ধর্ম না মানিস, তার দর্শনটা স্বীকার করে নে। চে গুয়েভারা যদি বিপ্লবী হন, হেগেল-মার্-রুশো- ভলতেয়ার প্রমুখ যদি সভ্যতার মোড় ঘুরিয়ে থাকেন; তাহলে তো নবীজী আরো বড় বিপ্লবী, নির্যাতিত সংখ্যালঘুদের নেতা । নিজ হাতে গড়েছেন পুরো সভ্যতাকে । ডাবল স্ট্যান্ডার্ডে মাপিস কেন? নাস্তিকদের নাস্তানাবুদ করার একটা মোক্ষম অস্ত্র হল তাকে বুঝিয়ে দেয়া যে তুমি ডাবল স্ট্যান্ডার্ড করছ। পাশাপাশি দুটো সিনারিও দিয়ে দেখানো যে কাউকে যে কারণে তুমি বাহবা দিচ্ছ, একই কারণে ইসলামের সবকিছুকে তুমি উপহাস করছ। এটা তোমার মানবধর্মের কোন ন্যায়বোধে পড়ে? অবশ্য যদি সে শোনে । কথা শোনা নাস্তিক অবশ্য খুব বিরল প্রাণী । - শোন তাহলে । ইহুদীরা সংবিধানে স্বাক্ষর করলেও মন থেকে রাষ্ট্রকে মেনে নিতে পারেনি । হানাহানির যুগে সংখ্যাগরিষ্ঠ পৌত্তলিকরা নির্ভরশীল ছিল সম্পদশালী ও শিক্ষিত ইহুদী মাইনরিটির উপর । নতুন রাষ্ট্রে হানাহানি নেই, আওস-খাযরাজ সুসম্পর্ক; তাই ইহুদীরা ভুগলো ইনফিরিওরিটি কমপ্লেক্সে । আরেকটা-বিষয়-ছিল। মদীনা ইসলামী প্রজাতন্ত্রের নাগরিক হবার. অপরাধে - মদীনার বাইরে বৃহৎ আরব পৌত্তলিক শক্তির রোষানলে পড়ার ভয়ও পেয়ে বসল তাদের। | | ০৬০ উৎখাত করা যায়। বনু কায়নুকা যেহেতু বাস করত মদীনা শহরে তাই তাদের কার্যক্রম রাষ্ট্রের চোখে ধরা পড়ল তাড়াতাড়ি ৩। - তাই বলে নিজের ভিটে বাড়ি থেকে বের করে দেবে । কী অমানবিক? ৩. 'মহানবীর জীবন আলো', লেখক ; মার্টিন লিংগস, পৃষ্ঠা ২৫৩
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।