দাসপ্রথা : এঁশী বিধানের সৌন্দর্য কোন এক সরকারি কসাইখানা (মেডিকেল কলেজ)। শিক্ষানবিস কসাইরা এখানে ছুরি-চাপাতি ধার দেয়া শেখে । বাবা-মা ছেড়ে এসে ডালের শরবত আর ভাত সাথে ছারপোকার কামড় মাখিয়ে খায়। চাপড় দিয়ে মশা মারার তালে তালে রাত জেগে কসাইবিদ্যা শেখে । আর গজ গজ করে প্রতিজ্ঞা করে, নিজের ছেলেমেয়েকে কোনদিন এ বিদ্যে শেখাবে না। পাবলিকের গালি খাওয়ার জন্য এত পড়াশুনো করার কি দরকার? হোস্টেলের ২১২ নম্বর রুম। ওরা ৬ জন থাকে । ফাহিম, সোহেল, ফখরুল, শামস, তনুয়, সুজন। শেষের ৪ জন আবার কসাইবিদ্যার প্রচণ্ড চাপের মধ্যেও বাংলা মায়ের দামাল ছেলের ভূমিকায়ও নামে । রাজপথে লড়াকু কষ্ঠে দেশকে এগিয়ে নেয় বহুদূর । ফাহিম-সোহেল অবশ্য নিপা ভালমানুষ। ডাক্তারি পড়ার পাশাপাশি ফাহিম আর যা করে তা হল, ফিফা খেলে । আর সোহেল হল পৃথিবীর শ্রেষ্ঠ বরিশালীয় প্রজাতির মানুষ । ইদানীং আবার মসজিদেও বেশি দেখা যাচ্ছে তাঁকে। দাড়ি-টুপিও রেখে দিয়েছে বেশ, চেহারার খোলতাই হয়েছে। ফাহিমকে ইদানীং রোগে পেয়েছে। কার সাথে চলে চলে একটু এগনোস্টিক টাইপ কথা শিখেছে। পুরো নাস্তিক হওয়া বোধ হয় সাহসে কুলাচ্ছে না। সংশয়-সন্দেহমূলক প্রশ্ন করা শিখেছে। সন্ধ্যাবেলা। মাগরিব পড়ে সোহেল রুমে ঢুকেছে কেবল । পলিটিশিয়ানরা দেশ- জাতি উদ্ধার করতে একটু বাইরে আছেন। ফাহিম একটা বই পড়ছে। বই থেকে চোখ না সরিয়ে, - সোহেল দোস্ত, তোরে একটা প্রশ্ন করি৷ মাইন্ড করতে পারবি না।
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।