ইমাম আবু দাঊদ রহ. এর বই সমূহ। — AbuDaud 01stPart
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[ চুয়াল্লিশ ! ১১। তাহযীবুস-সুনানঃ ইব্নুল-কাইয়িম আল-জাওযিয়া (মৃ ৭৫১/১৩৫০)। গ্রন্থখানা সংক্ষিপ্ত, কিন্তু দুর্বাধ্য হাদীছসমূহের ব্যাখ্যার ক্ষেত্রে এটি অনবদ্য ও চমৎকার। ১২। শারহু সুনানি আবী দাউদঃ আল্লামা বদরন্দ্দীন মাহমুদ ইব্ন আহ্‌মাদ আল- আইনী (মৃ ৮৫৫/১৪৫১)। ১৩। আল-মানহালুল-আযবিল--মাওরবদঃ শায়খ মাহমুদ মুহাম্মাদ খাত্তাব আস-সুবকী মৃ ১৩৫২/১৯৩৩)। এটি দশ খন্ডে বিভক্ত। গ্রন্থখানা সমাপ্ত করার পূর্বেই গ্রন্থকার ইন্তিকাল করেন। ১৪। ফাতৃহুল-ওয়াদুদঃ আল্লামা আবুল-হাসান আস-সিন্দী (মৃ ১১৩৯/১৭২৬)। ভারতীয় আলৈমগণের মধ্যে তিনিই এ গ্রন্থের সর্বপ্রথম ভাষ্যকার। ১৫। গায়াতুল-মাকসৃদ £ আল্লামা শামসুল হক আধযীমাবাদী (মৃ ১৩২৯/১৯১১)। এটি সুনানে আবু দাউদের বৃহত্তর এবং সারগর্ভ ব্যাখ্যাগ্রন্থ। এটি ৩২ খন্ডে সমাপ্ত, কিন্তু শুধু প্রথম খন্ডটিই প্রকাশিত হয়েছে। অবশিষ্ট খডগুলোর মধ্যে মাত্র দুই খন্ড পাটনা ওরিয়েন্টাল খোদা বখ্শ খান পাবলিক লাইব্রেরীতে সংরক্ষিত আছে এবং অবশিষ্ট খন্ডগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে না। ১৬। আওনুল-মাবুদঃ আল্লামা শামসুল-হক আযিমাবাদী (রহ)। গায়াতুল-মাকসূদ সুনান আবু দাউদের বিশদ ও বৃহদাকার অথচ আংশিক প্রকাশিত ভাষ্যগ্রন্থ। আর ‘আওনুল-মাবৃদ’ হচ্ছে তাঁর সংক্ষিপ্ত অথচ সম্পূর্ণ প্রকাশিত ভাষ্যগ্রন্থ। ১৭। আল-হাদয়ুল-মাহ্‌মুদঃ শায়খ ওয়াহীদুয-যামান লাখনাবী (১৩৩৮/১৯২০) গ্রন্থকার প্রথমে ‘সুনানের'’ উর্দূ অনুবাদ করেন। পরে তিনি এতে হাদীছের ব্যাখ্যা সংযোজন করেন। ১৮। আনওয়ারুল-মাহ্‌মুদঃ শায়খ আবুল-আতীক আবদুল-হাদী মুহাম্মাদ সিদ্দীক নাজীব আবাদী। ১৯। আত-তালীকুল-মাহ্‌মুদঃ শায়খ ফাখরুল-হাসান গাংগুহী (মৃ ১৩১৫/১৮৯৭)। ২০। টীকা গ্রন্থঃ কাযী মুহাদ্দিছ হুসাইন ইব্ন মুহসিন আল-আনসারী আল-ইয়ামানী। ২১। টীকা গ্রন্থ £ আল্লামা সাইয়্যিদ আবদুল-হাই আল-হাসানী। ২২। বাযলুল-মাজহুদ ফী হাল্লি আবী দাউদঃ শায়খ খালীল আহ্্‌মাদ সাহারনপুরী (১২৬৯/১৮৬২-১৩৪৬/১৯২৭)। এটি একটি সুবৃহৎ ও অতীব গুরুত্বপূর্ণ ভাষ্যগ্রন্থ। বৈরুত থেকে গ্রন্থখানি ২০ খন্ডে এবং ভারত থেকে ৭ খন্ডে প্রকাশিত হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।