ইমাম আবু দাঊদ রহ. এর বই সমূহ। — AbuDaud 01stPart
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[ সাতত্ৰিশ ] হাদীছটি অনুচ্ছেদে লিপিবদ্ধ করেছি। তবে আমার গ্রন্থে এরূপ হাদীছের সংখ্যা ১০টির অধিক নেই। অনুচ্ছেদসমূহে হাদীছের সংখ্যা কম হওয়ার কারণ আমি প্রতিটি অনুচ্ছেদে একটি অথরা দু'টির বেশী হাদীহ উল্লেখ করিনি, বড হা অনেক সহীহ হাদীছ থাকে। কেননা এতে হাদীছের সংখ্যা বেড়ে যাবে। হাদীছের একাধিক বার উল্লেখ আমি কোন অনুচ্ছেদে যদি একই হাদীছ দুই অথবা তিনটি সনদে উল্লেখ করে থাকি তবে তাতে কিছু অধিক কথা থাকার কারণেই তা করেছি। হাদীছ সংক্ষিপ্তকরণ আমি কখনও কখনও দীর্ঘ হাদীছ সংক্ষিপ্ত করেছি। কারণ পূর্ণ হাদীছ লিপিবদ্ধ করা হলে কোন কোন শ্রোতা তা বুঝবে না কিমা ক হয দত ৰুরতে সক্ষম হবে না। মুরসাল হাদীছ এবং তা থেকে দলীল গ্রহণ পূর্বসূরী আলেমগণ যেমন সুফিয়ান সাওরী (রহ), ইমাম মালিক ইব্‌ন আনাস (রহ) এবং ইমাম আওযাঈঈ (রহ) মুরসাল হাদীছ দলীল হিসাবে গ্রহণ করতেন। এরপর ইমাম শাফিঈ (রহ) এরূপ হাদীছ দ্বারা দলীল গ্রহণ করা যাবে না বলে মত ব্যক্ত করেন। ইমাম আহমাদ ইব্ন হাহ্বল (রহ) প্রমুখ আলেমগণও এ বিষয়ে তাঁর অভিমতের অনুসরণ করেন। তবে কোন বিষয়ে মুরসাল হাদীছ ছাড়া মুসনাদ হাদীছ পাওয়া না গেলে মুরসাল হাদীছ দলীল হিসাবে গ্রহণ করা যাবে। অবশ্য শক্তিশালী হওয়ার দিক থেকে তা মুত্তাসিল-এর অনুরূপ হবে না। পরিত্যক্ত রাবীর হাদীছ আমার সংকলিত 'আস-সুনান'’ গ্রন্থে এমন ব্যক্তির বর্ণিত RR CRETE বিশারদগণ বর্জন (মাতরূক) করেছেন। মুনকার হাদীছের উল্লেখ এই গ্রন্থে কোন মুনকার হাদীছ বর্ণিত হলে আমি তাকে ‘মুনকার’ বলে মন্তব্য করেছি। তবে অনুচ্ছেদের মধ্যে সেটি ছাড়া অনুরূপ হাদীছ আর নেই। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।