[ পয়ত্ৰিশ ] যেমন, তাঁর-উযূ, গোসল, নামায এবং হজ্জ-এর পদ্ধতি, ব্যবসা-বাণিজ্য, বিবাহ-শাদি ইত্যাদি সম্পর্কিত আদেশ-নিষেধ ঈমানদারগণের বাস্তব জীবনের জন্য একান্ত অপরিহার্য বিষয়। এ কারণে হিজরী তৃতীয় শতাব্দীর শেষার্ধ থেকে মুহাদ্দিছগণ আহ্কাম সম্পর্কিত হাদীছসমূহ সংকলনের প্রতি অধিক গুরুত্বারোপ করেন। আর এ ধরনের হাদীছ গ্র্থকেই বলা হয় সুনান এস্ । ইমাম আবু দাউদ (রহ) ছিলেন এরূপ হাদীছ গ্রন্থ সংকলকগণের পথিকৃত। ইমাম আবু দাউদ (রহ) এমন একটি হাদীছ খ্রন্থ সংকলন করেন যাতে এমন সব হাদীছ সংকলিত হয়েছে যেগুলো ইমামগণ তীঁদের নিজ নিজ মাযহাবের পক্ষে দলীল হিসাবে গ্রহণ করেছেন। এ প্রসংগে ইমাম আবু দাউদ (রহ) বলেনঃ আমার এই কিতাবের মধ্যে ইমাম মালিক, ইমাম সুফিয়ান সাওরী, ইমাম শাফিঈ (রহ) প্রমুখ ইমামগণের মাযহাবের ভিত্তি বর্তমান রয়েছে। “সুনান’ গ্রন্থসমূহের মধ্যে সুনানে আবু দাউদ সর্বশ্রেষ্ঠ। সকল যুগের আলেম ও ফিক্হ শাস্ত্রবিদগণ এ গ্রহের প্রশংসা করে আসছেন। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে, ইমাম আবূ দাউদ (রহ) গ্রস্থখানি সংকলন করে ইমাম আহ্মাদ ইব্ন হাহ্বল (রহ)-এর নিকট পেশ করলে তিনি তা অনুমোদন করেন এবং একটি উত্তম গ্রন্থ বলে মন্তব্য করেন। আবু সাঈদ ইবনুল আরাবী বলেন, "যার নিকট আল-কুরআন এবং ইমাম আবৃ দাউদ-এর কিতাবখানি রয়েছে তার এ দুটির সাথে আর কোন জ্ঞানের প্রয়োজন নেই।*” আল্লামা আস--সাজী (রহ) বলেন, "আল্লাহ্র কিতাব আল-কুরআন ইসলামের মূল ভিত্তি জবার ইমাম আবৃ দাউদ (রহ)-এর হাদীছ সংকলনখানি ইসলামের ফরমান স্বরূপ।* আল্লামা খাত্তাবী (রহ) বলেন, “দীনী জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে এর মত আর কোন গ্রন্থ রচিত হয়নি। আর এ গ্রন্থখানা বিন্যাসভংগীর দিক থেকে অতি সুন্দরভাবে সজ্জিত এবং বুখারী ও সুসলিম-এর তুলনায় তাতে ফিক্হ্ শাস্ত্রের অধিক জ্ঞান সন্নিবেশিত হয়েছে।” ইমাম আবু দাউদ (রহ)-এর এ গ্রন্থখানা জনগণের মাঝে কি পরিমাণ সমাদৃত হয়েছিল এর প্রতি ইংগিত করে তাঁর ছাত্র হাফিজ মুহাম্মাদ ইব্ন মাখলাদ (মৃ. ৩১১ হি) বলেন, "ইমাম জাবৃ দাউদ (রহ) তাঁর সুনান গ্রন্থখানা প্রণয়ন সম্পন্ন করে জনগণকে পাঠ করে শুনালে তা তাদের নিকট (কুরআন মজীদের মতই) অনুসরণীয় পবিত্র গ্রন্থ হয়ে গেল।” এই গ্রন্থের ফিকহ শাস্ত্রীয় বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করে হাফিজ আবু জাফর ইব্ন জুবাইর জআল-গারনাতী (মৃ. ৭০৮/১৩০৮) বলেন, "ফিক্হ সম্পর্কিত হাদীছসমূহ সামগ্রিক ও নিরংকুশভাবে সংকলিত হওয়ায় সুনানে আবু দাউদ-এর যে বিশেষত্ব তা সিহাহ সিত্তার অপর কোন গ্রন্থের নেই। ” ইমাম গাযালী (রহ)-ও এ গ্রন্থের আহ্কাম সম্পর্কিত হাদীছসমূহের প্রতি লক্ষ্য করে বলেন, স্জাহ্কামের হাদীছসমূহ লাভ করার জন্য একজন মুজতাহিদের পক্ষে এ গ্রন্থখানাই যথেষ্ট।* ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা মূহাদ্দিছ শাহ ওয়ালিয়ল্লাহ দেহলবী (রহ) বিশুদ্ধতার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।