ইমাম আবু দাঊদ রহ. এর বই সমূহ। — AbuDaud 01stPart
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[ পঁচিশ ] হাদীছের কিতাবসমূহের স্তরবিভাগ হাদীছের কিতাবসমূহকে মোটামুটিভাবে পাঁচটি স্তর বা তাবাকায় ভাগ করা হয়েছে। শাহ্‌ ওয়ালিয়ঘল্লাহ মুহাদ্দিছ দেহলবী (রহ)-ও তাঁর ‘হজ্জাতুল্লাহিল বালিগা’ নামক কিতাবে এরূপ পাঁচ স্তরেভাগ করেছেন। প্রথম স্তর এ স্তরের কিতাবসমুহে কেবল সহীহ হাদীছই রয়েছে। এ স্তরের কিতাব মাত্র তিনটিঃ মুওয়াত্তা ইমাম মালিক, বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সকল হাদীছ বিশেষজ্ঞ এ বিষয়ে একমত যে, এ তিনটি কিতাবের সমস্ত হাদীছই নিশ্চিতরূপে সহীহ। দ্বিতীয় স্তর এ স্তরের কিতাবসমূহ প্রথম স্তরের খুব কাছাকাছি। এ স্তরের কিতাবে সাধারণতঃ সহীহ্‌ ও হাসান হাদীছই রয়েছে। যঈফ হাদীছ এতে খুব কমই আছে। সুনানে নাসাঈ, সুনানে আবু দাউদ ও জামি তিরমিযী এ স্তরেরই কিতাব। সুনানুদ-দারিমী, সুনানে ইব্‌ন মাজা এবং শাহ্‌ ওয়ালিয়নল্লাহ-এর মতে মুসনাদ ইমাম আহ্মাদকেও এ স্তরে শামিল করা যেতে পারে। এই দুই স্তরের কিতাবের উপরই সকল মাযহাবের ফকীহগণ নির্ভর করে থাকেন। তৃতীয় স্তর এ স্তরের কিতাবে সহীহ, হাসান, যঈফ, মারূফ ও মুনকার সকল রকমের হাদীছই রয়েছে। মুসনাদ আবী ইয়া‘লা, মুসনাদ আবদুর রাষয্যাক এবং ইমাম বায়হাকী, ইমাম তাহাবী ও ইমাম তাবারানী (রহ)-এর কিতাবসমূহ এ স্তরেরই অন্তর্ভুক্ত। ' চতুর্থ স্তর বিশেষজ্ঞগণের বাছাই ব্যতীত এ সকল কিতাবের হাদীছ গ্রহণ করা যেতে পারে না। এ স্তরের Se PA A Ta AASB A Hie ইব্‌ন হিৰ্বানের কিতাবুদ-দু'আফা, ইব্নুল-আছীরের আল-কামিল এবং খাতীব আল-বাগদাদী ও আবু নুজায়_ এর কিতাবসমূহ এই ভরের অন্তর ESA যে সকল কিতাবের স্থান নাই সে সকল কিতাবই এ স্তরের কিতাব। সহীহায়নের বাইরেও সহীহ হাদীছ রয়েছে বুখারী ও মুসলিম শরীফ সহীহ হাদীছের কিতাব। কিন্তু সমস্ত সহীহ হাদীছই যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম বুখারী (রহ) বলেনঃ আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীছ স্থান দেইনি এবং বহু সহীহ হাদীছ আমি বাদও দিয়েছি। এইরূপে ইমাম মুসলিম (রহ) বলেন, আমি এ কথা বলি না যে, এর বাইরে যে সকল হাদীছ রয়েছে সেগুলি সবই যঈফ। সুতরাং এই দুই কিতাবের বাইরেও সহীহ হাদীছ ও সহীহ কিতাব www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।