[ একুশ | তা'লীক £ঃ কোন কোন গ্রন্থকার কোন হাদীছের পূর্ণ সনদ বাদ দিয়ে কেবল মুল হাদীছটিই বৰ্ণনা করেছেন। এরূপ করাকে তা”লক্ক ($=) বলে। কখনো কখনো তা'লীকরূপে বর্ণিত হাদীছকেও ‘তালীক’ বলে। ইমাম বুখারী (রহ)-এর সহীহ গ্রন্থে এরূপ বহু ‘জালীক’ রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গিয়েছে যে, বুখারীর সমস্ত তালীকেরই মুত্তাসিল সনদ রয়েছে। অপর সংকলনকারীগণ এই সমস্ত তালীক মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। মুদাল্লাস £ঃ যে হাদীছের রাবী নিজের প্রকৃত শায়খের (উসৃতাদের) নাম উল্লেখ না করে তার উপরস্থ শায়খের নামে এভাবে হাদীছ বর্ণনা করেছেন যাতে মনে হয় যে, তিনি নিজেই টউপরস্থ শায়খের নিকট তা শুনেছেন, অথচ তিনি তার নিকট সেই হাদীছ শুনেন নাই- সে হাদীছকে হাদীছে মুদাল্লাস (০4-4) বলে এবং এইরূপ করাকে ‘তাদলীস’ বলে। আর যিনি এইরূপ করেন তাকে মুদাল্লিস বলে। মুদান্লিসের হাদীছ গ্রহণযোগ্য নয়' যে পর্যন্ত না একথা নিশ্চিতরূপে জানা যায় যে, তিনি একমাত্র ছিকাহ্ রাবী থেকেই তাদলীস করেন অথবা তিনি আপন শায়খের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে বলে দেন। মুযতারাব £ যে হাদীছের রাবী হাদীছের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেছেন সে হাদীছকে হাদীছে মুযুতারাব (2৯-৯) বলে। যে পর্যন্ত না এর কোনরূপ সময় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াক্নুফ (অপেক্ষা) করতে হবে। অর্থাৎ এই ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। মুদ্রায £ যে হাদীছের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন- সে হাদীছকে মুদ্রাজ (£০4 - প্রক্ষিপ্ত) বলে এবং এইরূপ করাকে ‘ইদরাজ’ (£1১!) বলে। ইদ্রাজ হারাম। অবশ্য যদি এ দ্বারা কোন শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় এবং একে মুদরাজ বলে সহজে বুঝা যায়, তবে দৃষণীয় নয়। মুত্তাসিল £ঃ যে হাদীছের সনদের ধারাবাহিকতা উপর থেকে নীচ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোন স্তরেই কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মুত্তাসিল (4:4) হাদীছ বলে। মুনকাতি £ যে হাদীছের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানের কোন এক স্তরে কোন রাবীর নাম বাদ পড়েছে- তাকে মুনকাতি (4৮:১) হাদীছ বলে। আর এই বাদ পড়াকে বলে ‘ইনকিতা’ (৫ .৮%৷) । মুরসাল £ঃ যে হাদীছের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবিঈ সরাসরি রাসূলুল্লাহ্ (স)-এর উল্লেখ করে হাদীছ বর্ণনা করেছেন তাকে মুরসাল (44১4) হাদীছ বলে। মুতাবি ও শাহিদ £ এক রাবীর হাদীছের অনুরূপ যদি অপর রাবীর কোন হাদীছ পাওয়া যায় তবে দ্বিতীয় রাবীর হাদীছটিকে প্রথম রাবীর হাদীছটির মুতাবি (24) বলে-- যদি উভয় www.eelm.weebly.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.