ইমাম আবু দাঊদ রহ. এর বই সমূহ। — AbuDaud 01stPart
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[ কুড়ি | ₹ লাভ করেছেন বা তাঁকে দেখেছেন ও তাঁর একটি হাদীছ বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তাঁকে দেখেছেন এবং ঈমানের সংগে মৃত্যুবরণ করেছেন তীঁকে রাসূলুল্লাহ (স)-এর সাহাবী বলে। তাবিঈ ঃ যিনি রাসূলুল্লাহ (স)-এর কোন সাহাবীর নিকট হাদীছ শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাঁকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন তাঁকে তাবিঈ বলে। মুহাদ্দিছ £ যে ব্যক্তি হাদীছ চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীছের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাঁকে মুহাদ্দিছ (৬২=-) বলে। শায়খ ঃ হাদীছের শিক্ষাদাতা রাবীকে শায়খ (4) বলে। শায়খায়ন £ সাহাবীদের মধ্যে আবু বাক্র ও উমার (রা)-কে একত্রে শায়খায়ন বলা হয়। কিন্তু হাদীছ শাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহ)-কে এবং ফিক্হ-এর পরিভাষায় ইয়াম আবু হানীফা ও আবু ইউসুফ (রহ)-কে একত্রে শায়খায়ন বলা হয়। হাফিজ ঃ যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ এক লাখ হাদীছ আয়ত্ত করেছেন তীকে হাফিজ (৮১১) বলে। . হুজ্জাত £ঃ একইভাবে যিনি তিন লক্ষ হাদীছ আয়ত্ত করেছেন তাঁকে হুজ্জাত (৩-১) বলে। 5 যিনি সমস্ত হাদীছ আয়ত্ত করেছেন তাঁকে হাকিম (/$4) বলে। রিজাল ঃ হাদীছের রাবী সমষ্টিকে রিজাল (J১/বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর-রিজাল (J/৬) বলে। রিওয়ায়াত £ হাদীছ বর্ণনা করাকে রিওয়ায়াত (৩2৬) বলে। কখনও কখনও মুল হাদীছকেও রিওয়ায়াত বলা হয়। যেমন, এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীছ) আছে। সনদ ঃ হাদীছের মূল কথাটুকু যে সূত্র পরস্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌছেছে তাকে সনদ (4) বলে। এতে হাদীছ বৰ্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। হাদীছের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন (54) বলে। Sb যে হাদীছের সনদ (বর্ণনা পরম্পরা) রাসূলুল্লাহ (স) পর্যন্ত পৌছেছে, অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাসূলুল্লাহ (স) থেকে হাদীছ গ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মারফু (+১4) হাদীছ বলে। মাওকূফ ঃ' যে হাদীছের বর্ণনা-সূত্র উর্ধদিকে সাহাবী পর্যন্ত পৌছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোন সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মাওকূফ (4৬:4) হাদীছ বলে। এর অপর নাম আছার (>1)। মাকতু £ যে হাদীছের সনদ কোন তাবিঈ পর্যন্ত পৌছেছে-তাকে মাকতু (+4) হাদীছ, বলে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।