ইমাম আবু দাঊদ রহ. এর বই সমূহ। — AbuDaud 01stPart
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ সুনানে আবু দাউদ (রহ) Bt Lat es IE ad pl S3l3 al JG- G5 ২৮১। ইউসূফ ইব্‌ন মূসা“ উরওয়া ইব্নুযু-যুবায়ের (রহ) হতে বর্ণিত। ফাতিমা বিনতে আবু হুবায়েশ (রা) নিজের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করার জন্য হযরত আসৃমা (রা)-কে অনুরোধ করেন। নবী করীম (স) বলেন, সে হায়েযকালীন সময়ে নামায ত্যাগ করবে, aa Cann হযরত যয়নব বিন্তে উন্মে সালামা (রা) হতে বর্ণিত। উম্মে হাবীবা (রা) ইস্তেহাযাগ্রস্ত হওয়ার পর মহানবী (স) তাঁর হায়েযের জন্য নিদ্ধারিত সময়ে নামায ত্যাগ করার নির্দেশ দেন এবং হায়েযের সময় অতিক্রান্ত হওয়ার পর গোসল করে নামায আদায় করতে বলেন। আয়েশা (রা) হতে বর্ণিত। উম্মে হাবীবা (রা) ইস্তেহাযাগ্রস্ত হওয়ার পর এ সম্পর্কে নবী করীম সাল্লান্গাহ আলাইহে ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন। নবী করীম (স) তাঁকে হায়েযের নির্ধারিত সময় সীমার মধ্যে নামায আদায় না করার নির্দেশ দেন। ইব্ন উয়ায়নার সনদে বর্ণিত হাদীছে “সে হায়েযের সমপরিমাণ সময় নামায ত্যাগ করবে” কথাটার উল্লেখ নাই। হযরত আয়েশা (রা) হতে বর্ণিত আছে যে, ইনস্তেহাযাগ্রস্ত মহিলাগণ তাদের হায়েযের জন্য নিদ্ধারিত সময়ে নামায পরিহার করবে এবং উক্ত সময় অতিবাহিত হওয়ার পর গোসল করবে। আবদুর রহমান ইব্নুল কাসিম থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত হাদীছে উল্লেখ আছে যে, মহানবী (স) এঁ মহিলাকে হায়েযের কয়দিন নামায ত্যাগ করার নির্দেশ দেন। আদী ইব্‌ন ছাবেত (রহ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সুত্রে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম বলেন, 'ইস্তেহাযাগ্রস্ত মহিলাগণ তাদের জন্য নির্দ্ধারিত হায়েযের দিনগুলিতে নামায ত্যাগ করবে; অতঃপর গোসল করে নামায আদায় করবে। হযরত জাফর (রহ) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত সাওদা (রা) ইস্তেহাযাগ্রস্ত হওয়ায় নবী করীম সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম তাঁকে নির্দেশ দেন যে, তাঁর জন্য হায়েযের নির্ধারিত দিনগুলি সমাপ্ত হলে- গোসল করে তাঁকে নামায আদায় করতে হবে। আলী (রা) ও ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণিত। ইস্তেহাযাগ্রস্ত মহিলাগণ হায়েযের জন্য নিদ্ধারিত হযরত হাসান, আতা ও অন্যান্যদের মতানুসারে- ইস্তেহাযাগ্রস্ত মহিলাগণ তাদের জন্য নির্দ্ধারিত হায়েযের সময়ে নামায পরিহার করবে। আবু দাউদ (রহ) বলেন, কাতাদা (রহ) উরওয়া (রহ)-এর নিকট কিছুই শুনেননি। Flat LS Tall oll Bo... ১০৯. অনুচ্ছেদঃ রক্ত পরদরের রোগিনীর হায়েযের সমর শুরু হলে নামায ত্যাগ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।