[ উনিশ | যেসব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে- তাই হাদীছ। ফকীহ্গণের পরিভাষায় মহানবী (স) আল্লাহ্র মনোনীত রাসূল হিসাবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদীছ বলে। কিন্তু মুহাদ্দিছগণ এর সংগে রাসূলুল্লাহ (স) সম্পর্কিত বর্ণনা ও তাঁর গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীছের অন্তর্ভুক্ত করেন। হাদীছকে প্রাথমিক পর্যায়ে তিন শ্রেণীতে ভাগ করা যায়ঃ কাওলী হাদীছ, ফেলী হাদীছ ও তাকরীরী হাদীছ। প্রথমত, কোন বিষয়ে রাসূলুল্লাহ্ (স) যা বলেছেন, অর্থাৎ যে হাদীছে তীর কোন কথা বিধৃত হয়েছে তাকে কাওলী (বাচনিক) হাদীছ বলে। দ্বিতীয়ত, মহানবী (স)-এর কাজকর্ম, চরিত্র ও আচার-আচরণের তেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি পরিক্ষুট হয়েছে। অতএব যে হাদীছে তাঁর কোন কাজের বিবরণ উল্লিখিত হয়েছে তাকে ফেলী (কর্মমূলক) হাদীছ বলে।- তৃতীয়ত, সাহাবীগণের যেসব কথা ও কাজ মহানবী.(স)-এর অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে সে ধরনের কোন কথা বা কাজের বিবরণ হতেও শরীআতের দৃষ্টিতংগী জানা যায়। অতএব যে হাদীছে এ ধরনের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরীরী (সমর্থনমূলক) হাদীছ বলে। হাদীছের অপর নাম সুন্নাহ (44)। সুন্নাহ্ শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পহ্থা ও রীতি মহানবী (স) অবলম্বন করতেন তাই সুন্নাতুন-নবী (স)। অন্য কথায় রাসূলুল্লাহ্ (স) কর্তৃক প্রচারিত উচ্চতম. আদৰ্শই সুন্নাহ। কুরআন মজীদে মহোত্তম ও সুন্দরতম আদর্শ(5..২৪+!) বলতে এই সুন্নাহৃকেই বুঝানো হয়েছে। ফিক্হ-এর পরিভাষায় সুন্নাত বলতে ফরয ও ওয়াজিব ব্যতীত ইবাদতরূপে যা করা হয় তা বুঝায়, যেমন সুন্নাত সালাত। হাদীছকে আরবী ভাষায় খবর (>৯)-ও বলা হয়। তবে খবর শব্দটি যুগপত্ভাবে হাদীছ ও ইতিহাস উভয়টিকেই বুঝায়। আছার (>!) শব্দটিও কখনও কখনও রাসুলুল্লাহ (স)-এর হাদীছ নির্দেশ করে। কিন্তু অনেকেই হাদীছ ও আছার-এর মধ্যে পার্থক্য করে থাকেন। তাঁদের মতে সাহাবীদের থেকে শূরীআত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে তাকে আছার বলে। তবে এ ব্যাপারে সবাই একমত যে, শরীআত সম্পর্কে সাহাবীদের নিজস্বভাবে কোন বিধান দেওয়ার প্রশ্নই উঠে না। কাজেই এ ব্যাপারে তাঁদের উদ্ধৃতিসমূহ মূলত cA UT এর উদ্ধৃতি। কিন্তু কোন কারণে শুরুতে তীরা রাসূলুল্লাহ (স)- fe NEES পরিভাষায় এসব আছারকে বলা হয় ‘মাওকৃফ’ হাদীছ। ₹ ইল্মে হাদীছের কতিপয় পরিভাষা | সাহাবী ঃ যে ব্যক্ত মানের সংগে রা সূূর্াহ সাহ আলাইহে ওয় সাল্লামের সাহ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।