ইমাম আবু দাঊদ রহ. এর বই সমূহ। — AbuDaud 01stPart
/ ٥١٧
📝 نص 📖 PDF

ইলমে হাদীছ £ সংক্ষিপ্ত পর্যালোচনা যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্‌ তাআলার জন্য। সালাত ও সালাম তীর প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (স)-এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবীগণের উপরও আল্লাহ্‌র অনুগ্রহ বর্ষিত হোক। হাদীছ মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীআতের অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীছ সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ স্তম্ভ, হাদীছ তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিন্ড, আর হাদীছ এই হৃ্থপন্ডের সাথে সংযুক্ত ধমনী। তা জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিত ধারা প্রবাহিত করে এর অংগ-প্রত্যংগকে. অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। হাদীছ একদিকে যেমন আল-কুরআনুল আধযীমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক মহানবী (স)-এর পবিত্র জীবন চরিত, কর্মনীতি ও আদর্শ এবং তাঁর কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবন বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীছের স্থান। আল্লাহ্‌ তাআলা জিবরাঈল আমীনের মাধ্যমে মহানবী (স)-এর উপর যে ওহী নাযিল করেছেন- তাই হচ্ছে হাদীছের মূল উৎস। ওহী-র শাব্দিক অর্থ- ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা (উমদাতুল-কারী, ১ম খন্ড, পৃ.১৪)। ওহীলব্ধ জ্ঞান দুই প্রকার। প্রথম প্রকার মৌল জ্ঞান- যা প্রত্যক্ষ ওহী (১. ৩)-র মাধ্যমে প্রাপ্ত যার নাম ‘কিতাবুল্লাহ্‌’ বা ‘আল-কুরআন’। এর ভাব ও ভাষা উভয়ই আল্লাহ্র; রাসূলুল্লাহ্‌ (স) তা হুবহু আল্লাহ্‌র ভাষায় প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকারের জ্ঞান- যা প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য এবং যা পরোক্ষ ওহী (১৮১৯৯০৩)-র মাধ্যমে প্রাপ্ত, এর নাম ‘সুন্নাহ্‌’ বা ‘আল-হাদীছ'। এর ভাব আল্লাহ্‌র, কিন্তু নবী করীম (স) তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে ব্যক্ত করেছেন। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ্‌ (স)-এর উপর সরাসরি নাযিল হত এবং তাঁর কাছে উপস্থিত লোকেরা তা উপলব্ধি করতে পারত। কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তাঁর উপর প্রচ্ছন্নভাবে নাযিল হত এবং অন্যরা তা উপলব্ধি করতে পারত না। আখিরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (স) কুরআনের ধারক ও বাহক, কুরআন তাঁর উপরই নাযিল হয়। আল্লাহ্‌ তাআলা তাঁর কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেন নি। তিনি এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ্‌ (স)-এর উপর। তিনি নিজের কথা, কাজ ও আচার-আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম-কানুন বলে www.eelm.weebly.com

— صفحة ١٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.