তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০০ তাফসীরে ইবনে কাছীর ১২৯. অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া লয়, তবে তুমি বলিও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতিত অন্য কোন ইলাহ নাই । আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি । তাফসীর ৪ আয়াতদ্বয়ের প্রথম আয়াতে আল্লাহ তা‘আলা স্বীয় বান্দাদের প্রতি তাহার দান ও ইহসানের বিষয় বর্ণনা করিতেছেন যে, আল্লাহ তা'আলা তোমাদের মধ্যে হইতেই তোমাদের ভাষায় তোমাদের নিকট এইরূপ একজন রাসূল আগমন করিয়াছে এইরূপে হযরত ইব্রাহীম (আ) দু'আ করিয়াছিলেন ৪ A OE eR {£2 “হে আমাদের রব! আর আপনি তাহাদের মধ্যে তাহাদের মধ্য হইর্ভে একজন রাসূল পাঠাইয়া দিন।” (বাক্বারা-১২৯)। ' এইরূপে অন্যত্র আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ SA LOL DALLA EL AT ENE IL 4 co I HS 2 I OA! dll eo sil “নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছেন; কারণ, তিনি তাহাদের নিকট তাহাদেরই মধ্য হইতে একজন রাসূল পাঠাইয়াছেন” ( আলে-ইমরান-১৬৪)। অনুরূপভাবে হযরত জা’ফার ইব্‌নে আবৃ-তালেব (রা) নাজ্জাশী বাদশাহর নিকট এবং হযরত মুগীরা ইব্‌নে শো’বা (রা) পারস্য সম্বাট কেস্রা-এর প্রতিনিধির নিকট বলিয়াছিলেনঃ ‘নিশ্চয় আল্লাহ তা'আলা আমাদের নিকট আমাদেরই মধ্য হইতে এইরূপ এক ব্যক্তিকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন__ যাহার বংশ পরিচয়, গুণাবলী স্বভাব-চরিত্র, কার্য-কলাপ, সত্যবাদীতাও বিশ্বস্ততা আমাদের জানা রহিয়াছে ।' অতঃপর এ স্থলে রেওয়ায়াতের অবশিষ্টাংশ বর্ণিত রহিয়াছে। সুফিয়ান ইবন উয়াইনা... (র) মুহাম্মদ (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ il LS LD EUG 2 (তাওবা ১২৮) এই আয়াতাংশের ব্যাখ্যায় মুহাম্মদ (র) বলেন-_ ‘নবী করীম (সা)-এর কোন পূর্ব পুরুষকেই জাহেলী যুগে প্রচলিত ব্যভিচার স্পর্শ করে নাই । নবী করীম (সা) বলিয়াছেন -_ আমার সকল পূর্ব-পুরুষই বিবাহের মাধ্যমে জন্ম লাভ করিয়াছে; তাহাদের কেহই ব্যভিচারের মাধ্যমে জন্মলাভ করে নাই । উক্ত রেওয়ায়াতটি নিম্নোক্ত সনদেও বর্ণিত হইয়াছে-_ হাফিয আবূ মুহাম্মদ রামহুরমুযী (র)...আলী হইতে (2 21311 527 ০) নামক পুস্তকে বৰ্ণনা করিয়াছেন ৪ ‘হযরত আলী (রা) বলেন নবী করীম (সা) বলিয়াছেন, হযরত আদম (আ) হইতে আমি পর্যন্ত আমার ংশের সকল ব্যক্তি-ই বিবাহের মাধ্যমে জন্মলাভ করিয়াছে; তাহাদের কেহই জাহেলী যুগে প্রচলিত ব্যভিচারের মাধ্যমে জন্ম লাভ করে নাই ।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।