তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তাওবা ৯১ বৰ্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন---মুসলমানদের প্রত্যেক দল হইতে কিছু ংখ্যক লোক যেনো আল্লাহ্‌ রাসূলের নিকট হইতে দ্বীনের শিক্ষা গ্রহণ করতঃ লোকদের নিকট ফিরিয়া গিয়া তাহাদিগকে দ্বীনের কথা শুনায় । আশা করা যায়, লোকে তাহাদের চেষ্টায় পাপ হইতে দূরে থাকিবে এবং দ্বীনের পথে চলিবে!” কাতাদাহ (র) বলেন,'নবী করীম (সা) যখন সাহাবীদিগকে যুদ্ধে পাঠাইতেন,তখন একদল সাহাবীর কর্তব্য ছিল যুদ্ধে যাওয়া এবং আরেক দল সাহাবীর কর্তব্য ছিল নবী করীম (সা)-এর নিকট থাকিয়া তাহার নিকট হইতে দ্বীন সম্পর্কিত জ্ঞান লাভ করা-- যাহাতে তাহারা বিভিন্ন দিকে ছড়াইয়া পড়িয়া লোকদিগকে দ্বীনের দাও‘আত দিতে পারে এবং তাহাদিগকে অতীতের জাতিসমূহের উপর আপতিত আল্লাহ্র আযাব সম্বন্ধে সতর্ক করিতে পারে। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত বিধান বর্ণনা করিয়াছেন।' যাহ্‌হাক (র) বলেন, ‘নবী করীম (সা) নিজে যখন কোন যুদ্ধে যোগদান করিতেন, তখন কোন মুমিনের জন্যে ইহা জায়েয ছিল না যে, সে নবী করীম (সা)-এর সহিত যুদ্ধে না গিয়া বাড়িতে বসিয়া থাকে; কিন্তু, যখন তিনি কোনো যুদ্ধে নিজে না গিয়া শুধু সাহাবীদিগকে পাঠাইতেন, তখন একদল সাহাবীর কর্তব্য ছিল যুদ্ধে যাওয়া এবং আরেক দল সাহাবীর কর্তব্য ছিল যুদ্ধে না গিয়া নবী করীম (সা)-এর নিকট থাকিয়া তাহার নিকট হইতে দ্বীন-সম্পর্কিত জ্ঞান লাভ করা-_যাহাতে তাহারা বিভিন্ন দিকে ছড়াইয়া পড়িয়া লোকদিগকে দ্বীনের দাও‘আত দিতে পারে । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত বিধান বর্ণনা করিয়াছেন ৷ হযরত ইবনে আব্বাস (রা) হইতে আলী ইবনে আবূ তালৃহা (র) ইহাও বর্ণনা করিয়াছেনঃ ‘তিনি বলেন-_আলোচ্য আয়াত জিহাদ সম্বন্ধেও নাযিল হয় নাই এবং উহাতে জিহাদ সম্পর্কিত কোনো বিধানও বর্ণিত হয় নাই । একদা নবী করীম (সা) মুযার (?£.5%) গোত্রের উপর দুর্ভিক্ষ নাযিল করিবার জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট বদ দু‘আ করিলেন। ইহাতে উক্ত গোত্রের লোকদের উপর আকাল ও দুর্ভিক্ষ নামিয়া আসিল । ফলে উক্ত গোত্রের একেক শাখার সকল লোক একেকবার মদীনায় আসিয়া মুসলমান বলিয়া দাবী করিয়া তথায় অবস্থান করিতে লাগিল । প্রকৃতপক্ষে ইহারা মুসলমান ছিল না । ইহাদিগকে খাওয়ানো সাহাবীদের পক্ষে অত্যন্ত কষ্টকর হইয়া পড়িল। এই অবস্থায় আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে জানাইয়া দিলেন যে, মুযার গোত্রের এই সকল লোক প্রকৃতপক্ষে মুসলমান নহে । ইহাতে নবী করীম (সা) তাহাদিগকে তাহাদের গোত্রের লোকদের নিকট পাঠাইয়া দিলেন এবং তাহাদের গোত্রের লোকদের নিকট সংবাদ পাঠাইলেন-_ ‘তাহারা যেনো এইরূপে তাহাদের

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।