Contents ৮৬ তাফসীরে ইবনে কাছীর ১২০. মদীনাবাসী ও উহাদের পার্মশ্ববতী পল্লীবাসীদের জন্য সংগত নহে আল্লাহর রাসূলের সহগামী না হইয়া পিছনে রহিয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় ভাবা; কারণ, আল্লাহর পক্ষে উহাদের তৃষ্ণা, কান্তি ও ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গহণ করা এবং শত্রুদের নিকট কিছু প্রাপ্ত হওয়া উহাদের সংকর্ম হিসাবে গণ্য হয়। আল্লাহ্ সৎকৰ্মপরায়ণদের শ্রমকাল নষ্ট করেন না । তাফসীর ঃ$ মদীনাও উহার চতুল্পার্শ্বস্থ এলাকার যে সকল মুসলমান নবী করীম (সা)-এর সহিত তাবূকের যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়াছিল, আয়াতে আল্লাহ্ তাআলা উহাদিগকে ভর্ংসনা করিতেছেন। আল্লাহ্ তা'আলা বলিতেছেন-‘মদীনার অধিবাসী মুসলমানগণের জন্যে এবং মদীনার চতুল্পার্শ্মস্থ এলাকার অদিবাসী গ্রাম্য মুসলমানগণের জন্যে ইহা জায়েয নহে যে, তাহারা আল্লাহর রাসূলের সহিত জিহাদে না গিয়া বাড়ীতে বসিয়া থাকিবে। তাহাদের জন্যে ইহাও জায়েয নহে যে, তাহারা আল্লাহর রাসূলের সহিত জিহাদের কষ্টে শরীফ না থাকিয়া বাড়ীতে আরাম-আয়েশে লিপ্ত থাকিবে। উহা করিলে তাহারা নিজদিগকে মহাপুরস্কার হইতে মাহ্রূম ও বঞ্চিত করিবে। কারণ, যাহারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারা জিহাদের প্রতিটি কার্যের বিনিময়ে আল্লাহর নিকট হইতে পুরস্কার লাভ করিবে। মুজাহিদগণ আল্লাহর পথে জিহাদে বাহির হইয়া যে তৃষ্ণার কষ্ট ভোগ করে, যে ক্লান্তি ভোগ করে, যে ক্ষুধার কষ্ট ভোগ করে, শক্রুর কোনো জনপদ যে মাড়ান মাড়াইয়া যায়__যাহা কাফিরদিগকে রাগান্বিত করিয়া দেয় এবং শত্রুর উপর যে বিজয় লাভ করে-_উহাদের প্রতিটি অবস্থার বিনিময়ে তাহাদের জন্যে একটি নেক আমল লিখিত হইয়া থাকে যাহারা নেক আমল করে, আল্লাহ্ কোনোক্ৰমে তাহাদের পারিশ্রমিককে নষ্ট করেন না!” 4 EG £1১0 45% 1495 অৰ্থাৎ-‘তাহারা কাফিরদের কোনো এলাকায় শিবির স্থাপন করিলে যাহা কাফিরদিগকে ভীত-সন্ত্রন্ত করিয়া দেয়__উহার বিনিময়েও আল্লাহর নিকট তাহাদের জন্যে একটি নেক আমল লিখিত হইয়া থাকে!” 041০49 4 ৫ অৰ্থাৎ ‘আল্লাহ্ কখনো কোনোক্ৰমে নেককার বান্দাদের প্রাপ্য পুরস্কারকে নষ্ট করেন না।' এইরূপে অন্যত্র আল্লাহ্, তা'আলা বলিতেছেনঃ ০ 5214054144559 ৰ যে ব্যক্তি নেক আমল করে, আমরা কখনো তাহার প্রাপ্য পুরস্কারকে নষ্ট করি না। আলোচ্য আয়াতে মুজাহিদদের যে নেক আমলসমূহ উল্লেখিত হইয়াছে, উহারা মুজাহিদদের নিজ ক্ষমতায় সম্পাদিত নেক আমল নহে; বরং উহারা তাহাদের ক্ষমতায় সম্পাদিত নেক আমল হইতে উৎপন্ন ও উদ্ভূত নেক আমল ৷
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।