Contents ৮২ তাফসীরে ইবনে কাছীর হইয়া উঠিয়াছিল। আমি আরয করিলাম হে আল্লাহ্র রাসূল! এই সুসংবাদ কাহার তরফ হইতে? আপনার তরফ হইতে? না আল্লাহ্ তা'আলার তরফ হইতে? নবী করীম (সা) বলিলেন---“না’ আমার তরফ হইতে নহে; বরং আল্লাহ্ তা'আলার তরফ হইতে !' উল্লেখযোগ্য যে, নবী করীম (সা) যখন কোনো কারণে খুশী হইতেন, তখন উহার চিহ্ন তাহার চেহারা মুবারকে ফুটিয়া উঠিত। এইরূপ সময়ে নবী করীম (সা)-এর চেহারা মুবারক একখন্ড চন্দ্র বলিয়া মনে হইত যাহা হউক-_আমি নবী করীম (সা)-এর সন্মুখে বসিয়া পড়িয়া আরয করিলাম-_'হে আল্লাহর রাসূল । আমার তওবার একটি অংশ এই হইবে যে, আমি আমার সমুদয় মাল আল্লাহ্ ও তাহার রাসূলের পথে সদকা করিয়া দিব’ নবী করীম (সা) বলিলেন--'তোমার মালের সম্পূর্ণটুকু সদকা না করিয়া উহার একাংশ নিজের কাছে রাখিয়া দাও। উহা-ই তোমার জন্যে কল্যাণকর কাজ হইবে৷’ আমি আরয করিলাম-হে আল্লাহর রাসূল! খয়বারের যুদ্ধে আমি যে গনীমাত লাভ করিয়াছিলাম, শুধু উহাই আমি নিজের জন্যে রাখিব। আমি আরো আরয করিলাম-_‘হে আল্লাহর রাসূল! আমার সত্যবাদীতার কারণে-ই আল্লাহ্ তাআলা আমাকে (দোযখের মহা শাস্তি হইতে) মুক্তি দিয়াছেন; অতএব, আমার তওবার আরেকটি অংশ হইবে এই যে, আমি জীবনে কোনদিন মিথ্যা কথা বলিব না ৷’ হযরত কা’ব ইব্নে মালেক (রা) বলেন--“নবী করীম (সা)-এর নিকট আমার উপরোক্ত সিদ্ধান্ত ব্যক্ত করিবার পর হইতে এ পর্যন্ত সময়ের মধ্যে কখনো আমি মিথ্যা কথা বলি নাই ৷ আর আল্লাহ্ তা'আলা আমার সত্যবাদীতার বিনিময়ে আমাকে যত উত্তম পুরস্কার প্রদান করিয়াছেন, তদপেক্ষা অধিকতম উত্তম পুরস্কার অন্য কোনো মুসলমানকে তাহার সত্যবাদীতার জন্যে প্রদান করিয়াছেন -_এইরূপ কথা আমার জানা নাই । আশা করি-_আল্লাহ্ তা'আলা আমাকে যতদিন দুনিয়াতে বাচাইয়া রাখিবেন, ততদিন মিথ্যা বলা হইতেও বাচাইবেন। হযরত কা'ব ইবনে মালেক (রা) বলেন, আমাদের উপরোল্লোখিত ঘটনা উপলক্ষে Hills ALAS ADIL টি 2 et «2. / 34 // 3 (#3 2/m OAR SRA NE “ Eh Er Rd MAY +31 p dep i rs ৯ |, | | sl 22720 22° (তাওবা ১১৭-১১৯) - - bilan Le BS 8G- CASTE ull হযরত কা'ব ইবনে মালেক (রা) বলেন, আমার মুসলমান হইবার পর আল্লাহ্ তা‘আলা আমার উপর যত নি‘আমাত নাযিল করিয়াছেন, তন্মধ্যে সেইদিন নবী করীম (সা)-এর নিকট আমার সত্যকথা বলা-ই হইতেছে আমার নিকট শ্রেষ্ঠতম নি‘আমাত । সেইদিন আমি নবী করীম (সা)-এর নিকট সত্যকথা না বলিলে যাহারা মিথ্যা কথা বলিয়াছিল, তাহাদের ন্যায় ধ্বংস হইয়া যাইতাম । সেইদিন যাহারা নবী করীম
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।