তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তাওবা ৭৯ এদিকে নবী করীম (সা) যুদ্ধে-না-যাওয়া লোকদের মধ্য হইতে আমাদের তিনজনের সহিত বাক্যলাপ করিতে সাহাবীদিগকে নিষেধ করিয়া দিলেন। ইহাতে তাহারা আমাদের সহিত বাক্যালাপ করা বন্ধ করিয়া দিলেন। তাহারা আমাদের ব্যাপারে আর পূর্বের ‘তাহারা’ রহিলেন না । এই অবস্থায় পরিচিত পৃথিবী আমার নিকট অপরিচিত মনে হইতে লাগিল । এই অবস্থা পঞ্চাশ দিন ধরিয়া চলিল । আমার সঙ্গীদ্বয় বসিয়া বসিয়া কাদিতেন । আর আমি? আমি ছিলাম তিলজনের মধ্যে অধিকতম শক্ত ও সহিষ্ণু । আমি সকলের সহিত জামা‘আতে সালাত আদায় করিতাম এবং বাজারেও ' যাইতাম, কিন্তু কেহ্‌-ই আমার সহিত কথা বলিত না । নবী করীম (সা) সালাত আদায় করিবার পর যখন সাহাবীদিগকে লইয়া বসিতেন, তখন আমি তাহার সন্মুখে উপস্থিত হইয়া তাহাকে সালাম প্রদান করিতাম এবং লক্ষ্য করিতাম__-তিনি আমার সালামের উত্তর দিবার জন্যে পবিত্র ওষ্টাধর নাড়াইতেছেন কি না। আবার আমি নবী করীম (সা)-এর নিকটবতী হইয়া সালাত আদায় করিতাম এবং (তিনি আমার দিকে তাকাইতেছেন কিনা আর তাকাইলে কীরূপ দৃষ্টিতে তাকাইতেছেন, তাহা জানিবার জন্যে সালাত আরম্ভ হইবার পূর্বে) সন্তৰ্পণে তাহার প্রতি তাকাইতাম ৷ নবী করীম (সা) আমার প্রতি তাকাইতেন; কিন্তু, আমাকে তাহার প্রতি কটাক্ষপাত করিতে (অর্থাৎ_ চোখের কোণা দিয়া তাকাইতে) দেখিলে-ই তিনি দৃষ্টি ফিরাইয়া লইতেন। আমাদের প্রতি অন্যান্য মুসলমানের উপরোক্ত বয়কট দীর্ঘদিন চলিবার পর যখন উহা আমাদের নিকট অত্যন্ত অসহনীয় হইয়া উঠিল, তখন একদিন আমি আমার চাচাতো ভাই আবূ কাতাদা-এর (ফলের বাগানের) দেওয়াল টপকাইয়া তাহার নিকট উপস্থিত হইলাম । সে ছিল আমার অতি প্রিয় ব্যক্তি । আমি তাহার নিকট উপস্থিত হইয়া তাহাকে সালাম দিলাম; কিন্তু, সে আমার সালামের উত্তর দিল না। আমি তাহাকে বলিলাম_'হে আবূ কাতাদা! আমি তোমাকে আল্লাহ্‌র কসম দিয়া বলিতেছি-তোমার কি জানা নাই যে, আমি আল্লাহ ও তাহার রাসূলকে ভালবাসি’ আবূ-কাতাদা আমার কথার কোনো উত্তর দিল না। আমি আমার কথার পুনরাবৃত্তি করিলাম! এবারও সে কোনো উত্তর দিল না। আমি তৃতীয়বার তাহাকে আল্লাহ্‌র কসম দিয়া পূর্বোক্ত প্রশ্ন করিলে সে বলিল---"আল্লাহ্‌ ও তাহার রাসূল-ই এ সম্বন্ধে অধিকতম উত্তমরূপে অবগত রহিয়াছেন ৷’ তাহার কথায় আমার চক্ষুদ্বয় হইতে অশ্রু ঝরিতে লাগিল । আমি পুনরায় দেওয়াল টপকাইয়া মন-মরা অবস্থায় তাহার নিকট হইতে চলিয়া আসিলাম । উপরোক্ত অবস্থা চলিতে থাকাকালে একদা আমি মদীনার বাজারে গেলাম । বাজারে একটি ঘটনা ঘটিয়া গেল । শাম দেশের ‘নাবাত ( £5) গোত্রের জনৈক খাদ্য-শস্য ব্যবসায়ী খাদ্য-শস্য বিক্রয় করিবার উদ্দেশ্যে মদীনার বাজারে আসিয়াছিল। সে

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।