Contents সূরা তাওবা ৭৭ কিছু জিজ্ঞাসা করেন নাই । তাবুকে পৌছিয়া তিনি মুসলমানদের মধ্যে উপবিষ্ট থাকা অবস্থায় তাহাদের নিকট জিজ্ঞাসা করিলেন-_কা’বা ইব্নে মালেককে দেখিতেছি না যে। সে যুদ্ধে আগমন করে নাই? বানু সালামা গোত্রের জনৈক ব্যক্তি বলিল--'হে আল্লাহর রাসূল! আরাম-প্রিয়তা তাহাকে গৃহে ধরিয়া রাখিয়াছে।' হযরত মা‘আয ইবনে জাবাল (রা) উক্ত ব্যক্তিকে বলিলেন-_তুমি তাহার সম্বন্ধে একেবারেই ভ্রান্ত কথা বলিয়াছ। অতঃপর তিনি (হযরত মা‘আয ইবনে জাবাল (রা)) নবী করীম (সা)-কে বলিলেন- ‘হে আল্লাহর রাসূল! আমরা কা’ব ইব্নে মালেকের মধ্যে নিন্দনীয় কিছু দেখি নাই !' নবী করীম (সা) শুধু শুনিলেন; কিছু বলিলেন না। হযরত কা’বা ইবনে মালেক (রা) বলেন-_অতঃপর একদিন শুনিলাম নবী করীম (সা) তাবৃকের যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিতেছেন। আমার মন উদ্বেগাকুল হইয়া উঠিল । ভাবিলাম-- নবী করীম (সা)-এর যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিবার পর তাহার নিকট মিথ্যা উজর ও বাহানা পেশ করিয়া তাহার অসন্তোষ হইতে নিজেকে রক্ষা করিব । এই বিষয়ে আমি আমার সকল বুদ্ধিমান আত্মীয়ের নিকট হইতে বুদ্ধি লইলাম । একদিন শুনিলাম নবী করীম (সা) মদীনার একেবারেই নিকটে পৌছিয়া গিয়াছেন। এই সময়ে আমার মন হইতে সকল মিথ্যা ফন্দী-ফিকির দূর হইয়া গেল । ভাবিলাম_ কোনো মিথ্যাই আমাকে নবী করীম (সা)-এর অসন্তোষ হইতে বাচাইতে পারিবে না। সিদ্ধান্ত করিলাম-‘আমি তীহার নিকট সত্য কথা বলিব!’ এক সময়ে নবী করীম (সা) মদীনায় পৌছিলেন। নবী করীম (সা)-এর অভ্যাস ছিল, তিনি সফর হইতে ফিরিয়া আসিলে প্রথমে মস্জিদে প্রবেশ করতঃ দুই রাকা‘আত সালাত আদায় করিতেন । অতঃপর আলাপ-আলোচনার জন্যে লোকদিগকে লইয়া মসজিদে বসিতেন। অভ্যাস অনুযায়ী মসৃজিদে দুই রাকা'আত সালাত আদায় করতঃ তিনি যখন লোকদিগকে লইয়া মস্জিদে বসিলেন, তখন যুদ্ধে না-যাওয়া লোকেরা তাহার নিকট উপস্থিত হইয়া আল্লাহর কসম করিয়া করিয়া নিজেদের যুদ্ধে না যাইবার পক্ষে মিথ্যা ওজর ও বাহানা পেশ করিতে লাগিল । ইহাদের সংখ্যা ছিল আশির কিছু উপর । তাহারা এক এক করিয়া নবী করীম (সা)-এর নিকট মিথ্যা ওজর ও বাহানা পেশ করিতেছিল এবং তিনি তাহাদের কথাকে প্রত্যাখ্যান না করিয়া তাহাদের জন্যে ইসতিগৃফার করিতেছিলেন আর : তাহাদের অন্তরের অবস্থার বিচারের ভার আল্লাহ তা'আলার উপর ছাড়িয়া দিতেছিলেন। এক সময়ে আমার পালা আসিল । আমি নবী করীম (সা)-এর নিকট সম্মুখে উপস্থিত মুচ্কি হাসি হাসিলেন। অতঃপর আমাকে বলিলেন--‘এদিকে আসো ।’ আমি ধীরে হাটিয়া তাহার সম্মুখে উপস্থিত হইয়া বসিয়া পড়িলাম । তিনি আমাকে বলিলেন--তুমি কেন যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া রহিয়াছিলে? তুমি কি যুদ্ধে যাইবার জন্যে প্রয়োজনীয় একটি উট খরীদ করিয়াছিলে না? আমি আরয করিলাম-_‘হে আল্লাহ্ রাসূল! আমি অপনার সম্মুখে না বসিয়া যদি কোনো দুনিয়াদার ব্যক্তির সম্মুখে বসিতাম,
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।