Contents সূরা তাওবা ৭৩ কা’ব আহ্বার (র) বলেন, ‘পৃথিবীর প্রতিটি সুচ্যাগ্র পরিমাণ স্থানের দায়িত্বে একজন করিয়া ফেরেশ্তা নিযুক্ত রহিয়াছেন। তাহারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বাধীন স্থানের সকল সংবাদ আল্লাহ তা'আলার নিকট পৌছাইয়া থাকেন । আর আকাশে অবস্থানকারী ফেরেশৃতাদের সংখ্যা পৃথিবীর মৃত্তিকা-কণার সংখ্যা অপেক্ষা অধিকতর । আর যে সকল ফেরেশ্তা আল্লাহর আরশকে বহন করেন, তাহাদের প্রত্যেকের পায়ের ‘উচ্চাস্থি (॥<11) হইতে অস্থি-মজ্জার দূরত্ব একশত বৎসরের পথ !' oles C0 পনস ois: y LL 9 32972 > 2M / Pee ARIA ১১৭. আন্লাহ অনুগ্রহপরায়ণ হইলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারগণের প্রতি যাহারা তাহার অনুগমন করিয়াছিল সংকটকালে-এমন কি যখন তাহাদের, একদলের চিত্ত বৈকল্যের উপক্রম হইয়াছিল । অতঃপর আল্লাহ উহাদিগকে ক্ষমা করিবেন; তিনি উহাদের প্রতি দয়ার পরম দয়ালু । তাফসীর ঃ মুজাহিদ (র) প্রমুখ তাফসীরকারগণ বলেন--‘আলোচ্য আয়াত তাবৃকের যুদ্ধের ঘটনা সম্বন্ধে নাযিল হইয়াছে। সাহাবীগণ প্রচণ্ড খরা ও দুর্ভিক্ষের অবস্থায় রসদ ও পানির তীব্র অভাবের মধ্যে নবী করীম (সা)-এর সহিত তাবুকের যুদ্ধে গমন করিয়াছিলেন’ কাতাদা (র) বলেন, ‘সাহাবীগণ প্রচণ্ড খরার মধ্যে এবং রসদের তীব্র অভাবের মধ্যে নবী করীম (সা)-এর সহিত সিরিয়াতে তাবুকের যুদ্ধে গমন করিয়াছিলেন।' তিনি বলেন, আমাদের নিকট বর্ণিত হইয়াছে যে, তাবূকের যুদ্ধে সাহাবীগণ এইরূপ তীব্র খাদ্যাভাবে পতিত হইয়াছিলেন যে, কখনো কখনো দুইজন সাহাবী মাত্র একটা খেজুর দুই ভাগ করিয়া খাইয়া জীবন-ধারণ করিয়াছেন। আবার কখনো কখনো একদল সাহাবী মাত্র একটা খেজুর খাইয়া জীবন ধারণ করিয়াছেন তাহারা সকলে পালাক্রমে একজনের পর আরেকজন একটি মাত্র খেজুর চুষিয়া পানি পান করতঃ জীবন-ধারণ করিয়াছেন। তাহাদের এই তীব্র অভাবের কারণে আল্লাহ্ তা'আলা তাহাদের প্রতি সদয় হইয়া তাহাদিগকে তাবূকে হইতে গৃহে প্রত্যাবর্তন করিতে অনুমতি দিয়াছিলেন। ইবনে জারির (র)...হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন-_সাহাবীগণ যে নিদারুণ কষ্টকর অবস্থায় তাবৃকের যুদ্ধে গমন করিয়াছিলেন, একদা হযরত উমর (রা)-এর নিকট তৎসম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন আমরা অত্যধিক গরমের মধ্যে নবী করীম (সা)-এর সহিত তাবুকের যুদ্ধে রওয়ানা হইলাম ৷ পথিমধ্যে আমরা একস্থানে যাত্রা-বিরতি করিলাম । সেখানে কাছীর-১০ (ঢ)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।