Contents ৫২ তাফসীরে ইবনে কাছীর He বণ; PERKS EL $Y ats EE HENCE EEN OEE এল ত্যাগ করিবার পর পানি দ্বারা শৌচক্রিয়া সম্পাদন করা নিঃসন্দেহে পছন্দনীয় কাজ; তবে যে পবিত্রতাকে সাহাবীদের ভালবাসিবার কারণে আল্লাহ্ তা'আলা উক্ত আয়াতাংশে তাহাদের প্রশংসা বর্ণনা করিয়াছেন উহা হইতেছে গোনাহ্ হইতে আত্মার পবিত্রতা । সাহাবীগণ গোনাহ হইতে নিজেদের আত্মাকে পবিত্র রাখিতে সচেষ্ট থাকিতেন। উক্ত আয়াতাংশে আল্লাহ্ তা'আলা তাহাদের সেই গুণেরই প্রশংসা বর্ণনা করিয়াছেন ।' উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় আ'মাশ (র) বলেন-_ ‘যে পবিত্রতাকে সাহাবীদের ভালবাসিবার কারণে আল্লাহ্ . তা'আলা উক্ত আয়াতাংশে তাহাদের প্রশংসা বর্ণনা করিয়াছেন-- উহা হইতেছে শিরক হইতে পবিত্র থাকা এবং গোনাহ্ হইতে ফিরিয়া থাকা । সাহাবীগণ শিরক হইতে নিজদিগকে পবিত্র রাখিতেন এবং গোনাহ্ হইতে ফিরিয়া থাকিতেন। উক্ত আয়াতাংশে ' আল্লাহ্ তাআলা তাহাদের সেই গুণেরই প্রশংসা করিয়াছেন। বিভিন্ন হাদীস গ্রন্থে বিভিন্ন সনদে বর্ণিত রহিয়াছে _ একদা নবী করীম (সা) কোবার অধিবাসী সাহাবীদিগকে জিজ্ঞসা করিলেন আল্লাহ্ তা'আলা তোমাদের পবিত্রতার প্রশংসা বর্ণনা করিয়াছেন। তোমরা পবিত্রতা বিষয়ক কোন্ কার্য সম্পাদন করিয়া থাকো? তাহারা বলিলেন, আমরা মল ত্যাগ করিবার পর পানি দ্বারা শৌচ-ক্রিয়া সম্পাদন করিয়া থাকি ৷” আবু বকর বায্যার (র).. PO SLL LN তিনি বলেন, £33! HEE etn ref ; এই আয়াতাংশে কোবাবাসী সাহাবীদের পবিত্রতার প্রিয়তার প্রশংসা বর্ণিত হইয়াছে। ' উক্ত আয়াতাংশ নাযিল হইবার পর নবী করীম (সা) কোবাবাসী সাহাবীদের পবিত্রতা বিষয়ক কাৰ্য সম্বন্ধে তাহাদের নিকট প্রশ্ব করিলে তাহারা বলিলেন-_ আমরা (মল ত্যাগ করিয়া) কংকর দ্বারা শৌচক্রিয়া সম্পাদন করিবার পর পানি দ্বারা শৌচ- ক্রিয়া করিয়া থাকি ।' হাফিয আল্ বাষ্যার উক্ত রেওয়ায়াতকে বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন উক্ত রেওয়ায়াতকে যুহরী (র) হইতে মুহাম্মদ ইবৃনে আবদুল আযীয (র) ভিন্ন অন্য ১ কোনো রাবী বর্ণনা করেন নাই। এবং উহাকে মুহাম্মদ ইব্নে আবদুল আযীয হইতে তাহার পুত্র আহ্মাদ ভিন্ন অন্য কোনো রাবী বর্ণনা করেন নাই !'
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।