তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তাওবা ৫১ করিলাম হে আল্লাহ্‌র রাসূল! তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মাস্জিদটি কোথায় অবস্থিত? নবী করীম (সা) এক মুঠা কংকর হাতে লইয়া উহাকে মাটিতে ফেলিয়া দিয়া বলিলেন, ‘উহা হইতেছে তোমাদের এই মাস্জিদ (অর্থাৎঁ_-মাস্জিদে নবুবী) ৷’ অতঃপর তিনি বলিলেন-_ আমি তোমার পিতাকে উহা উল্লেখ করিতে শুনিয়াছি। উক্ত রেওয়ায়াতকে ইমাম মুসলিম (র) উর্ধ্বতন রাবী ইয়াহ্‌ইয়া ইব্‌নে সাঈদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। উক্ত রেওয়ায়াতকে আবার তিনি (অর্থাৎ ইমাম মুসলিম ) উপরোক্ত রাবী হুমাইদ আল-খার্রাত আল মাদানী হইতে বর্ণনা করিয়াছেন। উক্ত রেওয়ায়াতকে ইমাম আহ্‌মদ এবং ইমাম মুসলিম ভিন্ন অন্য কেহ বর্ণনা করেন নাই । একদল সালাফ ও খালাফ (1/, - পূৰ্ব যুগীয় জ্ঞানীগণ; 41: - পরবর্তী যুগীয় জ্ঞানীগণ) বলেন ₹১। -৫+4%1 14৯4143 4,51 এই আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা যে মাস্জিদের বিষয় উল্লেখ করিয়াছেন উহা হইতেছে মদীনার মাস্জিদ__ ‘মাসজিদে নবুবী ৷’ হযরত উমর (রা) হযরত আবদুল্লাহ্‌ ইব্‌নে উমর (রা), যায়েদ ইবনে সাবেত এবং সাঈদ ইব্নে মুসাইয়্যাব হইতে উক্ত ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। ইমাম ইবনে জারীর উক্ত ব্যাখ্যাকেই সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। j এই আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে, অদ্বিতীয় আল্লাহ্‌ তা'আলার ইবাদতের উদ্দেশ্যে তাক্ওয়ার ভিত্তিতে নির্মিত পুরাতন মাস্জিদসমূহে সালাত আদায় করা অত্যন্ত নেকীর কাজ । উহা দ্বারা আরো প্রকাশিত হয় যে, আল্লাহ্র যে সকল নেক বান্দা সঠিকভাবে ওযূ করে. এবং পবিত্রতাকে অত্যন্ত পছন্দ করে-_ তাহাদের সহিত জামা‘আতে সালাত আদায় করা অত্যন্ত নেকীর কাজ । ইমাম আহমদ (র)...জনৈক সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন ৪ তিনি বলেন, একদা নবী করীম (সা) সাহাবীদিগকে লইয়া ফজরের সালাত আদায় করিতেছিলেন। উহাতে তিনি সূরা-ই রূম তেলাওয়াত করিলেন। নবী করীম (সা)-এর তেলাওয়াতের মধ্যে বিস্মৃতি-জনিত ভ্রান্তি ঘটিয়া গেল৷ তিনি সালাত শেষ করিয়া বলিলেন ‘তোমাদের মধ্য হইতে কেহ কেহ ঠিকমতো ওযু না করিয়া আমাদের সহিত সালাতে শরীক হয়। উহাতে আমাদের ক্বরোআেতে ভুল আসিয়া যায়। যে ব্যক্তি আমাদের সহিত সালাত আদায় করিতে আসে, সে যেনো ঠিকমতো ওযু করে !' অতঃপর ইমাম আহ্‌মদ (র) ‘সাহাবী হযরত যুল-কালা’ (৫54103) (রা) হইতে ' দুইটা সনদে বৰ্ণনা করিয়াছেন। উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ঠিক মতো ওযূ করা-_- ইবাদাতকে আসান করিয়া দেয়, উহাকে সঠিকরূপে সম্পাদন করিতে সহায়তা করে এবং বিশেষতঃ - সালাতের ক্ব্রোআেতকে নির্ভুলভাবে পাঠ করিতে সাহায্য করে।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।