Contents ৫০ তাফস ।রে ইবনে কাছীর ইমাম আহমদ (র)....সাঈদ ইব্নে আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ তিনি বলেন, নবী করীম (সা)-এর যুগে একদা দুইজন সাহাবীর মধ্যে তাক্ওয়ার ভিত্তির উপর প্রথম দিনে প্রতিষ্ঠিত মাস্জিদ কোনটি-_ এই বিষয়ে মতভেদ দেখা দিল । তাহাদের একজন বলিলেন, ‘উহা হইতেছে কোবার মাস্জিদ ৷’ অন্যজন বলিলেন, উহা হইতেছে রসূলুল্লাহ্ (সা)-এর মাস্জিদ (অর্থাৎ মাস্জিদে নবুবী)! নবী করীম (সা) বলিলেন, উহা হইতেছে আমার এই মাস্জিদ ৷’ উক্ত রেওয়ায়াতকেও ডউক্ত সনদে ইমাম আহমদ ভিন্ন অন্য কোনো হাদীস সংকলক মুহাদ্দিস বর্ণনা করেন নাই । ইমাম আহমদ (র)....হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ তিনি বলেন, নবী করীম (সা)-এর যুগে একদা দুইজন সাহাবীর মধ্যে তাক্ওয়ার ভিত্তির উপর প্রথম দিনে প্রতিষ্ঠিত মাসজিদ কোনটি এই বিষয়ে মতভেদ দেখা দিল। তাহাদের একজন বলিলেন $ ‘উহা হইতেছে কোবার মাস্জিদ ৷’ অন্যজন বলিলেন ৪ উহা হইতেছে নবী করীম (সা)-এর মাস্জিদ (অর্থাৎ মাস্জিদে নবুবী) ৷’ নবী করীম (সা) বলিলেন ৪ ‘উহা হইতেছে আমার মাসজিদ (অর্থাৎ মাস্জিদে নবুবী) উক্ত রেওয়ায়াতকে ইমাম তির্মিখী ও ইমাম সাঈদ (র) কুতাইবা (র) সূত্রে লায়েস (র) হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী উহার সনদকে ‘সহীহ সনদ’ নামে আখ্যায়িত করিয়াছেন। উক্ত রেওয়ায়াতকে ইমাম মুসূলিমও বর্ণনা করিয়াছেন। শীঘ্বই উহা বৰ্ণিত হইতেছে। ইমাম আহমদ (র) হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ হযরত আবূ সাঈদ খুদরী (রা) বলেন, নবী করীম (সা)-এর যুগে একদা দুইজন সাহাবীর মধ্যে তাক্ওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মাসৃজিদ কোন্টি এই বিষয়ে মতভেদ দেখা দিল। তাহাদের একজন ছিলেন বানু খুদরা গোত্রের লোক অর্থাৎ খুদরী সাহাবী-এবং অন্যজন ছিলেন বানু আমর ইব্নে আওফ গোত্রের লোক অর্থাৎ আম্রী সাহাবী । খুদ্রী সাহাবী বলিলেন, উহা হইতেছে নবী করীম (সা) এর মাসজিদ এবং আমরী সাহাবী বলিলেন, উহা হইতেছে কোবার মাস্জিদ। অতঃপর তাহারা নবী করীম (সা) এর খেদমতে উপস্থিত হইয়া তাহার নিকট এ সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন, ‘উহা হইতেছে এই মাস্জিদ’ (অর্থাৎ মাসজিদে নবুবী)। ইমাম আহমদ (র)....আল-খার্রাত আল-মাদানী হইতে বর্ণনা করিয়াছেন _ (খুদরী)-এর নিকট জিজ্ঞাসা করিলাম-_ আপনার পিতা যে ‘তাক্ওয়ার ভিত্তির উপর . প্রতিষ্ঠিত মাস্জিদটি’-এর বিষয় উল্লেখ করিয়াছেন, তাহা আপনি কিরূপে জানিতে পারিয়াছেন? আবূ সালামা বলিলেন, একদা আমি নবী করীম (সা) এর খেদমতে উপস্থিত হইলাম । সেই সময়ে তিনি তাহার জনৈকা স্ত্রীর ঘরে ছিলেন। আমি আর্য
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।