Contents ৩০ তাফসীরে ইবনে কাছীর হইতে তাহাদের বাহির হইবার সময়ে হযূরত উমর (রা) সালাত আদায় করিবার উদ্দেশ্যে মাসজিদের দিকে আসিতেছিলেন। তাহাদিগকে মাসজিদ হইতে বাহির হইতে দেখিয়া তিনি ভাবিলেন-_ ইহারা সালাত আদায় করিয়া গৃহে ফিরিতেছে। মাসজিদে আসিতে বিলম্ব করায় তিনি সালাত আদায় করিতে পারিলেন না-- এই ভাবিয়া লজ্জায় তিনি তাহাদের নিকট হইতে লুকাইয়া রহিলেন। এদিকে তাহারা এই ভাবিয়া তাহাকে এড়াইয়া গেল যে, তিনি মাসজিদ হইতে তাহাদের বহিষ্কৃত হইবার ঘটনা জানিয়া ফেলিয়াছেন। তিনি মাসজিদে প্রবেশ করিয়া দেখিলেন--সালাত আদায় সম্পন্ন হয় নাই | জনৈক ব্যক্তি তাহাকে বলিলেন, হে উমর! সুসংবাদ শুনুন-_ আজ আল্লাহ্ তা‘আলা মুনাফিকদিগকে লাঞ্চিত করিয়াছেন। হযরত ইব্নে আব্বাস (র) বলেন, ‘মুনাফিকদের উপরোক্ত অপমান ও লাঞ্চনা হইতেছে__ তাহাদের প্রথম শাস্তি । তাহাদের দ্বিতীয় শাস্তি হইতেছে_- কবরের আযাব ৷’ সুফিয়ান সাওরী (র) ও সুদ্দী (র) সূত্রে আবূ I Re UT মুজাহিদ (র) বলেন, ০,25, 4-3৯ অর্থাৎ__অচিরেই আমরা তাহাদিগকে দুইবার শাস্তি প্রদান করিবঃ একবার শাস্তি প্রদান করিব মুসলমানদের হাতে তাহাদিগকে হত্যা করাইয়া এবং আরেকবার শাস্তি প্রদান করিব মুসলমানদের হাতে তাহাদিগকে বন্দী করাইয়া । অন্য এক রেওয়ায়াত অনুসারে মুজাহিদ বলেন, ‘উক্ত আয়াতাংশে উল্লেখিত মুনাফিকদের শাস্তির একটি হইতেছে__ কবরের শাস্তি ৷' ইব্নে জুরাইজ (র) বলেন, ‘উক্ত আয়াতাংশে উল্লেখিত মুনাফিকদের দুইটি শাস্তির একটি হইতেছে---- দুনিয়ার শাস্তি এবং আরেকটি হইতেছে কবরের শাস্তি ৷’ হাসান বসরী (র) হইতেও উহার অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । কাতাদাহ্ (র) হইতে সাঈদ উহার অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আবদুর রহমান ইব্নে যায়দ (র) বলেন, ‘উক্ত আয়াতাংশের উল্লেখিত মুনাফিকদের দুইটি শাস্তির একটি হইতেছে তাহাদের ধন-দৌলত তাহাদের সন্তান-স্তুতি ৷’ তিনি বলেন, ধন-দৌলত সপ্তান-সন্ভুতি মু’মিনদের জন্যে হইতেছে আল্লাহ্র নিকট হইতে পুরস্কার লাভ করিবার অসীলা ও মাধ্যম ; পক্ষান্তরে, উক্ত দুইটি বস্তু কাফিরদের জন্য হইতেছে আল্লাহ্র নিকট হইতে শাস্তি ভোগ করিবার মাধ্যম ৷ আল্লাহ্ তা'আলা 2 “ sco ab 2 + 12-02-0221, 3- PEE EI US HE CN S23 Esl “তাহাদের ধন-দৌোলত ও তাহাদের সন্তান-সম্ভুতি যেনো তোমাকে বিস্মিত না করে। আল্লাহ্ শুধু ইহা-ই চাহেন যে, তিনি উহাদের দ্বারা তাহাদিগকে তাহাদের পার্থিব জীবনে শাস্তি প্রদান করিবেন” (তওবা- ৫৫) ।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।