Contents সুরা হুদ ২৭৫ নির্দেশ উপেক্ষা করিয়া উল্টা তাহাকে হুমকি দিতেছিল। ঠিক এই সময় হযরত জিবরীল (আ) বাহিরে আসিয়া উপস্থিত সকলের মুখমন্ডলে নিজের ডানা দ্বারা এক ঝাপটা মারিলেন। সঙ্গে সঙ্গে তাহারা অন্ধ হইয়া প্রত্যাবর্তন করিতে শুরু করে। কিন্তু তখন আর তাহাদের পথ দেখিবার শক্তি নাই । যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ৪ 2s phe ieee lilikhi is be el EI অর্থাৎ উহারা মেহমানের ব্যাপারে প্রবঞ্চনা করিয়াছিল । ফলে আমি তাহাদের চক্ষু নিষ্পৃভ করিয়া দেই । সুতরাং তোমরা আমার শাস্তি ভোগ কর (ক্বামার -৩৭)। মামার (র) হুযায়ফা ইবনুল য়ামানের সূত্রে বর্ণনা করেন যে, হুযায়ফা (র) বলেন, ইবরাহীম (আ) মাঝে মাঝে লূত (আ)-এর সম্পৃদায়ের কাছে যাইয়া তাহাদিগকে নসীহত করিতেন ও আল্লাহর আযাব হইতে বাচিয়া থাকার পরামর্শ দিতেন। কিন্তু তাহারা উহাতে মোটেই কর্ণপাত করিত না । অবশেষে নির্ধারিত এক সময়ে কয়েকজন ফিরিশতা লূত (আ)-এর নিকট আগমন করেন। তখন তিনি তাহার এক খামারে কাজ করিতেছিলেন। মেহমান দেখিয়া তিনি তাহাদিগকে আপ্যায়নের দাওয়াত করেন। উল্লেখ যে, জিবরাঈল (আ)-এর প্রতি আল্লাহ তা'আলার এই নির্দেশ ছিল যে সম্প্রদায়ের বিরুদ্ধে লূত (আ) তিনবার সাক্ষ্য না দেয়া পর্যন্ত শাস্তি দিবে না। যাহা হউক হযরত লূত (আ) মেহমানদেরসহ বাড়িতে রওয়ানা করিলেন । কতটুকু যাওয়ার পর তিনি তাহাদিগের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, আপনারা কি এই গ্রামের লোকদের অপকর্ম সম্পর্কে অবগত আছেন? ইহাদের চেয়ে দুশ্চরিত্রের লোক জগতে আর আছে, বলিয়া আমার জানা নাই । আপনাদিগকে লইয়া আমি যাই কোথায়? শুনিয়া হযরত জিবরাঈল (আ) অন্যান্য ফিরিশতাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন স্মরণ রাখিও এই হইল প্রথম সাক্ষ্য । অতঃপর আরো কতটুকু অগ্রসর হইয়া গ্রামের মাঝ পথে গিয়া হযরত লূত (আ) আবার বলিলেন, আপনারা কি জানেন যে, আমার সম্পৃদায়ের লোকেরা কি অপকর্ম করিয়া বেড়ায়?. ইহাদের চেয়ে নিকৃষ্ট জাতি আমার জানামতে পৃথিবীতে আরেকটি আর নাই! আমার সম্পদায়ই জগতের সর্বাপেক্ষা নিকৃষ্ট জাতি । শুনিয়া হযরত জিবরাঈল (আ) অন্যান্য ফিরিশতাদের দিকে তাকাইয়া বলিলেন, মনে রাখিও এই হইল দ্বিতীয় সাক্ষ্য। সবশেষে ঘরের দরজায় পৌছিয়া লূত (আ) লজ্জায় কীদিয়া ফেলিলেন ও বলিলেন, আমার সম্পৃদায় জগতের সর্বাপেক্ষা ইতর মানুষ । আপনারা কি জানেন তাহারা কি অপকর্মে লিপ্ত? ইহাদের অপেক্ষা ইতর জাতি জগতে আরেকটি নাই ৷ শুনয়। জিবরাঈল (আ) বলিলেন, মনে রাখিও এই হইল তৃতীয় সাক্ষ্য । এইবার শাস্তির ফয়সালা চূড়ান্ত হইয়া গিয়াছে।
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।