Contents সূরা হুদ ২৭১ ৭৮. তাহার সম্পৃদায় তাহার নিকট উদতভ্রান্ত হইয়া ছুটিয়া আসিল, এবং পূর্ব হইতে তাহারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলিল হে আমার সম্প্রদায়! ইহারা আমার কন্যা তোমাদিগের জন্য ইহারা পবিত্র । সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার মেহমানদিগের প্রতি অন্যায় আচরণ করিয়া আমাকে হেয় করিও না । তোমাদিগের মধ্যে কি কোন ভাল মানুষ নাই? ৭৯. তাহারা বলিল তুমি তো জান, তোমার কন্যাদিগকে আমাদিগের কোন প্রয়োজন নাই; আমরা কি চাই তাহাতো তুমি জানই । তাফসীর ৪ হযরত ইবরাহীম (আ) কে লৃত-সম্পুদায়ের ধ্বংস সংবাদ প্রদান করিয়া ফিরিশতাগণ অত্যন্ত সুদর্শন আকৃতিতে হযরত লূত (আ) এর নিকট আগমন করেন। তখন তিনি মতান্তরে তাঁহার একটি ক্ষেতে কাজ করছিলেন কিংবা বাড়িতেই ছিলেন। তাহাদিগকে দেখিয়া তিনি সম্পৃদায়ের দুশ্চরিত্র লোকদের দুর্ব্যবহারের আশঙ্কায় বিষণ্ন হইয়া পড়িলেন ও বলিলেন, ইহা আমার জন্য এক নিদারুন দিন। ইহাই ইবনে আব্বাস (রা) ব্যাখ্যা করিয়াছেন। কাতাদা (র) বলেন, ফিরিশতারা যখন আগমন করেন তখন লূত (আ) তাহার এক ক্ষেতে কাজ করিতেছিলেন; মেহমান দেখিয়া তিনি তাহাদের সঙ্গে লইয়া বাড়িতে রওয়ানা করেন। তিনি আগে আগে কতটুকু চলার পর আবেদনের সূরে মেহমানদিগকে ফিরিয়া যাইতে অনুরোধ করেন এবং বলিলেন যে, আমি আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে, আমার জানামতে আমার এই সম্প্রদায়ের মত ইতর ও দুশ্চরিত্র মানুষ জগতে আর নাই । অতঃপর আরো একটু অগ্রসর হইয়া পুনরায় একই আবেদন জানান । এইভাবে পরপর চারবার তিনি মেহমানদের ফিরিয়া যাইতে অনুরোধ জানান। কাতাদা (র) বলেন লূত (আ) নিজে সম্পুদায়ের বিরুদ্ধে তাহাদের অপকর্ম সম্পর্কে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তাহাদিগকে ধ্বংস না করার জন্য ফিরিশতাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছিল । সুদ্দী (র) বলেন, ফিরিশতাগণ ইবরাহীম (আ)-এর নিকট হইতে বাহির হইয়া লূত (আ) এর গ্রামের দিকে রওয়ানা হন দ্বি-প্রহরের সময় সাদ্দুম নদীর কাছে আসিয়া পশু পালকে পানি পান করানোরতা লূত (আ)-এর এক মেয়ের সঙ্গে তাহাদের সাক্ষাৎ হয়। দেখিয়া ফিরিশতারা মেয়েটিকে বলিলেন আমরা এইখানে কোন বাড়িতে মেহমান হইতে পারি কি? উত্তরে মেয়েটি বলিল, আপনারা এইখানে একটু অপেক্ষা করুন আমি . বাড়ি হইতে সংবাদ লইয়া আসি৷ মেয়েটি বাড়িতে যাইয়া পিতাকে বলিল, আব্বাজান।
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।