তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৮ তাফসীরে ইবনে কাছীর নেক আমল করিয়াছি, উহার পরিবর্তে কোনো নেকী বা পুরস্কার পাইব না৷’ নবী করীম (সা) বলিলেন, তোমরা শিয়ালের গর্তের মধ্যে থাকিলেও নিশ্চয় সেখানে তোমাদের পুরস্কার পৌছিবে। অতঃপর নবী করীম (সা) আমার দিকে মাথা ঝুকাইয়া বলিলেন, “আমার নিকট যাহারা আসা-যাওয়া করে, ‘তাহাদের মধ্যে একদল মুনাফিক রহিয়াছে।” উক্ত রেওয়ায়াতের তাৎপর্য এই যে, মুনাফিকগণ অনেক সময়ে লোকদের মধ্যে ভিত্তিহীন কথা এবং গুজব ছড়াইয়া দিত । হযরত জোবায়ের ইবনে মুতইম (রা) কর্তৃক নবী করীম (সা)-এর নিকট উল্লেখিত যে কথাটি উক্ত রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে __ উহা ছিল মুনাফিকগণ কর্তৃক প্রচারিত একটি মিথ্যা ও ভিত্তিহীন প্রচার । (উক্ত রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম (সা) মুনাফিকদের অস্তিত্‌ ও তাহাদের কার্য-কলাপ সম্বন্ধে অবগত ও সতর্ক ছিলেন; কিন্তু উহা দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, তিনি প্রতিটি মুনাফিককে-ই চিনিতেন ৷) ইতিপূর্বে এই সূরা-এর অন্তর্গত £২, আর তাহারা এইরূপ ঘটনা ঘটাইতে চাহিয়াছিল__ যাহা তাহারা ঘটাইতে পারে নাই ।) এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা), হযরত হোযায়ফা (রা)-এর নিকট চৌদ্দজন অথবা পনেরজন মুনাফিকের নাম প্রকাশ করিয়াছিলেন। উহা দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম (সা) কতকগুলি মুনাফিককে চিনিতেন; কিন্তু উহা দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, ‘তিনি প্রত্যেক মুনাফিককে চিনিতেন!'’ আল্লাহ-ই অধিকতম জ্ঞানের অধিকারী । ইবনে আসাকির (র) হযরত আবুদ্দার্দা (র) হইতে একদা হার্মালা নামক জনৈক ব্যক্তি নবী করীম (সা) এর নিকট আসিয়া বলিল, ‘ঈমান থাকে এই স্থানে ৷' ‘এই স্থানে’ শব্দটি উচ্চারণ করিবার কালে সে নিজের জিহ্বার দিকে ইশারা করিল। ‘আর নিফাক থাকে এই স্থানে ৷' ‘এই স্থানে’ শব্দটি উচ্চারণ করিবার কালে সে নিজের হৎপিন্ডের দিকে ইশারা করিল । লোকটি মাত্র কয়েক বার আল্লাহ্‌ তা'আলার নাম উচ্চারণ করিল । নবী করীম (সা) বলিলেন, ‘হে আল্লাহ্‌! তুমি তাহাকে এইরূপ একটি জিহ্বা দান করো--যাহা তোমার নাম যিকির করে; আর তুমি তাহাকে এইরূপ একটি অন্তর দান করো যাহা তোমার প্রতি কৃতজ্ঞ ও শোকর গোষার হয়। আর তুমি তাহার অন্তরে আমার প্রতি মহব্বত এবং আমাকে যে মহব্বত করে, তাহার প্রতি মহব্বত আনিয়া দাও ৷ আর তুমি তাহার অন্তরকে কল্যাণের দিকে লইয়া যাও ৷’ ইহাতে লোকটা বলিল, হে আল্লাহ্র রাসূল! আমার কতগুলি মুনাফিক সঙ্গী ছিল। আমি তাহাদের নেতা ছিলাম । আমি কি তাহাদিগকে আপনার নিকট উপস্থিত করিব? নবী করীম (সা) জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট ইস্তিগফার করিব । আর যদি কেহ্‌ নিফাককে

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।