Contents সূরা হুদ ২৬৭ মানুষ নই-_ফিরিশতা লূতের সম্পৃদায়কে ধ্বংস করিবার জন্য আমাদিগকে প্রেরণ করা হইয়াছে লূত সম্পৃদায়ের ধ্বংসের সংবাদ শুনিয়া সারা খুশীতে হাসিয়া ফেলিল ৷ কারণ তাহারা অত্যন্ত অশান্তি সৃষ্টিকারী ও সীমাহীন খোদাদ্রোহী সম্প্রদায় । অতঃপর পুরস্কার স্বরূপ তাহাকে এই বৃদ্ধ বয়সে সন্তানের সু-সংবাদ প্রদান করা হয় । কাতাদাহ (র) বলেন, সারা এই জন্য হাসিলেন ও অবাক হইলেন একটি সম্পৃদায়ের উপর আল্লাহর আযাব অত্যাসন্ন আর তাহারা বিভোর অচৈতন্য। আওফী (র) ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস (রা) বলেন, ৩৭.১ অৰ্থ ১১.১১১ অর্থাৎ সন্তান লাভের সুসংবাদ শুনিবার পর তাহার রজঃস্রাব শুরু হইয়া যায়। মুহাম্মদ ইবনে কায়স (রা) বলেন, সারা ধারণা করিয়াছিলেন যে, আগজ্ধুক লোকগুলি লূত সম্পুদায়ের ন্যায় অপকর্ম করিতে চায় এইজন্য তিনি হাসিয়া ফেলেন । কালবী (র) বলেন, সারা ইবরাহীম (আ) কে ভয় পাইতে দেখিয়া হাসিয়াছেন। ওহাব ইবনে মুনাব্বিহ (র) বলেন, সারা ইসহাক (আ)-এর জন্মের সুসংবাদে হাসিয়াছেন। তবে এই মতটি সঠিক নয়, কারণ আয়াত হইতে স্পষ্ট বুঝা যায় যে সারা সন্তান লাভের সুসংবাদ পাওয়ার পর হাসেন নাই বরং লূত সম্পৃদায়ের ধ্বংসের খবর শুনিয়া হাসিবার পর তাহাকে সন্তানের সুসংবাদ দেওয়া হয় । te EEE TA অর্থাৎ অতঃপর ইবরাহীম পত্নী সারাকে এমন একটি সন্তানের সুসংবাদ দেওয়া হয় যাহার ওঁরসেতে একটি সন্তান জন্মলাভ করিবে। এই সুসংবাদের ফল হিসাবেই ইবরাহীম (আ) স্বী সারার গর্ভে ইসহাক (আ) এর জন্ম হয় আর ইসহাক (আ)-এর ওঁরসে জন্মলাভ করে হযরত ইয়াকুব (আ)। এই আয়াত দ্বারাই প্রমাণ করা হইয়াছে যে, হযরত ইবরাহীম (আ) কে তাহার যে সন্তান যবাহ করার আদেশ দেওয়া হইয়াছিল, তিনি হযরত ইসমাঈল (আ) ইসহাক (আ) নহেন। কারণ, ইসহাক (আ) সম্পর্কে সুসংবাদই দেওয়া হইয়াছে যে, তাহার ওঁরসে ইয়াকুব (আ) জন্মলাভ করিবেন । সুতরাং যিনি বয়সপ্রাপ্ত হইয়া সন্তানের জনক হইবেন বলিয়া ঘোষণা দেওয়া হইল, তাহাকে যবাহ করার নির্দেশ দেওয়া হইবে কেমন করিয়া? অথচ তখনও ইয়াকৃব (আ) দুনিয়াতে আগমন করেন নাই এবং ইসহাক (আ) তখন ছোট শিশু। আল্লাহর প্রতিশ্রুতি তো কখনো মিথ্যা হইতে পারে না। সুতরাং প্রমাণিত হইল যে, যবাহ হযরত ইসমাঈল (আ) ইসহাক নহেন। #‘ Ed Ed Ed G), “ hh [ Ed ee Ls 2 nat 4G “26 লে (সারা) বলিল, সন্তানের জননী হইব আমি, অথচ আমি বৃদ্ধা আর এই আমার স্বামী বৃদ্ধ ৷
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।