তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬০ তাফসীরে ইবনে কাছীর আল্লাহর রিসালাত পৌছনোর দ্বারা তোমাদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে। আর তোমাদের পরিবর্তে আমার প্রতিপালক এমন এক সম্পৃদায়ের অভ্যু্থান ঘটাইবেন যাহারা এক আল্লাহরই ইবাদত করিবে তাহার সহিত কাহাকেও শরীক করিবে না। তাহারা তোমাদিগকে বিন্দুমাত্র পরোয়া করিয়া চলিবে না। কারণ তোমরা তোমাদের কুফরী দ্বারা তাহাদের কোন ক্ষতি করিতে পারিবেন না। উহার অশুভ পরিণাম তোমাদেরকেই ভোগ করিতে হইবে । আমার প্রতিপালক সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ করেন। সবকিছু দেখেন শুনেন ও স্বীয় বান্দাদের কথা-বার্তা ও যাবতীয় কর্মকান্ড ংরক্ষণ করেন। অতঃপর একদিন ইহার উপযুক্ত প্রতিদান প্রদান করিবেন। ভালো কাজের জন্য ভালো আর মন্দ কাজের জন্য মন্দ পরিণাম দান করিবেন। অতঃপর আল্লাহ তা আলা বলেন ৪ OITLTT EB 1 4,51: 215 অৰ্থাৎ অতঃপর যখন আমার নির্দেশ তথা বিক্ষুব্ধ ঝঞ্চাবায়ু আসিয়া তাহাদিগকে সমূলে বিনাশ করিয়া দিল এখন আমি হুদ ও তাহার ঈমানদার ংগী-সাথীদেরকে দয়া করিয়া কঠোর শাস্তির হাত হইতে রক্ষা করি। ৮৫5 =U 0১০2 345 415, অৰ্থাৎ ‘আদ জাতি তাহাদের প্রতিপালক আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছিল এবং আল্লাহর রাসূলদের অবাধ্যতা করিয়াছিল । আল্লাহর সকল রাসূলের অবাধ্যতা করার কথা এই জন্য বলা হইয়াছে যে, একজন নবী রাসূলকে অস্বীকার করা মূলতঃ সকল নবী-রাসূলকে অস্বীকার করারই নামান্তর । কারণ ঈমান আনার ব্যাপারে সব নবীই সমান। অর্থাৎ মৌলিকভাবে সকল নবীর উপরই ঈমান আনা অপরিহার্য । এই জন্য একজনকে অস্বীকার করিলে সকলকেই অস্বীকার করা হয়। সুতরাং ‘আদ জাতির হুদ (আ) কে অস্বীকার করায় সকল নবীকেই অস্বীকার করা সাব্যস্ত হইল । hh 22 Ao “dl AE 1১৯51, অৰ্থাৎ তাহারা সত্যাশ্রয়ী আল্লাহর নবী হুদ (আ)-এর অনুসরণ পরিত্যাগ করিয়া উদ্ধত স্বৈরাচারী লোকদের পথ অনুসরণ করিয়াছিল। এই কারণেই আল্লাহ ও ঈমানদার লোকদের পক্ষ হইতে ইহকাল ও পরকালের জন্য তাহাদিগকে অভিশপ্ত করা হইয়াছে। | (1১24 15০5191 অৰ্থাৎ জানিয়া রাখ। ‘আদ সম্পুদায় তাহাদিগের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল। জানিয়া রাখ! ধ্বংসই হইল হুদ সম্প্রদায় ‘আদের

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।