তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা হুদ ২৫১ জনপদ স্থাপন করেন এবং তাহার নাম রাখেন £23 (আশি) একদিন ভোরে এই জনপদের সকলের মুখে আশিটি ভাষা প্রকাশ পাইল । ইহার মধ্যে সবচাইতে মিষ্টভাষা হইল আরবী । তখন একজন অপর জনের ভাষা বুঝিতে সক্ষম হইলেন । এক মাত্র নূহ (আ) সকলকে বুঝাইয়া দিতেন। কাব আহবার (র) বলেন, জুদী পর্বতে অবস্থান নেয়ার পূর্বে নৌকাটি পৃথিবীর মধ্যস্থলে চক্কর দিতে থাকে। কাতাদা (র) প্রমুখ বলেন, লোকেরা রজব মাসের দশ তারিখে নৌকায় আরোহণ করে। একশত পঞ্চাশ দিন ভ্রমণের পর জুদী পর্বতে অবস্থান নেয় এবং তথায় একমাস অবস্থান করে। অতঃপর মুহাররমের দশ তারিখে তথা আশুরার দিনে তাহারা নৌকা হইতে অবতরণ করে। অবতরণ করিয়া সেইদিন তাহারা সাওম পালন করে। একটি মারফু হাদীসেও এইরূপ উল্লেখ রহিয়াছে। ইমাম আহমদ (র).... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর একদিন একদল ইয়াহুদীর সংগে সাক্ষাত হয়। সেদিন তাহারা আশুরার রোযা রাখিয়াছিল। জানিতে পারিয়া রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন “এই দিন তোমরা কিসের রোযা রাখ?” তাহারা বলিল, “এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা ও বনী ঈসরাইলকে উদ্ধার করিয়াছিলেন ও ফিরাউনকে ডুবাইয়া মারিয়াছিলেন। আর এই দিনেই নুহ (আ)-এর নৌযান জুদী পর্বতে স্থির হয়। ফলে নূহ ও মুসা (আ) আল্লাহর শুকরিয়া স্বরূপ এইদিনে রোযা রাখিয়াছিল। তাই আমরাও এই দিনে রোযা রাখি” শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন মুসার (আ) প্রতি এবং এই দিনে রোযা রাখার ব্যাপারে তোমাদের অপেক্ষা আমার অধিকার বেশী । অতঃপর তিনি নিয়ত করিয়াছ তাহারা রোযা পূর্ণ করিয়া ফেল । আর যাহারা নিয়ত করে নাই তাহারা বাকী দিবসে রোযার নিয়তে উপবাস কাটাও । ৬ 3201547 25, অৰ্থাৎ প্লাবন সমস্যা দেশবাসী নিশ্চিহ্ন হওয়ার পর আল্লাহর পক্ষ হইঁতে ঘোষণা করা হইয়াছিল যে, যালিম সম্পৃদায়ের জন্য ধ্বংস অনিবা্য আল্লাহর রহমত হইতে ইহারা বহুদূরে । উল্লেখ যে সেই প্রাবনে ঈমানদারগণ ব্যতীত অন্য সব মানুষ সমূলে বিনাশ হইয়াছিল ধ্বংসের হাত হইতে একজন লোকও রেহায় পায় নাই । ইবন জরীর তাবারী.... হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে হযরত আয়েশা (রা) বলেন রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন নূহ সম্পুদায়ের একজন লোকের প্রতিও যদি আল্লাহ দয়াপরাবশ হইতেন তাহা হইলে শিশুর মায়ের প্রতি দয়া করিতেন ।

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।