Contents ২৪৬ তাফসীরে ইবনে কাছীর ৪০. অবশেষে যখন আমার আদেশ আসিল এবং উনান উথলিয়া উঠিল, আমি বলিলাম ইহাতে উঠাইয়া লও প্রত্যেক শ্রেণীর যুগল, যাহাদিগের বিরুদ্ধে পূর্বসিদ্ধান্ত হইয়াছে, তাহারা ব্যতীত তোমাদের পরিবার পরিজনকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে ৷ তাহার সংগে ঈমান আনিয়াছিল অল্প কয়েকজন । তাফসীর ৪ ,2%4117097 হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত আছে তিনি বলেন, ;}:51/ অর্থ ভুপৃষ্ঠ । অর্থাৎ আল্লাহ নির্দেশে গোটা দেশ উদ্বেলিত জলাশয়ে পরিণত হইয়া যায় এমনকি আগুনের উনুন চুলাগুলি হইতে পর্যন্ত পানি উথলিয়া উঠিতে আরম্ভ করে। পূর্ববর্তী ও পরবর্তী জুমহুর আলিমগণ ১55 এর এই ব্যাখ্যাই করিয়াছেন। হযরত আলী (রা) হইতে বর্ণিত আছে যে, ;£31/ অর্থ প্রভাত রশ্মি ও ভোরের আলো । প্রথম অর্থটি অধিক প্রকাশ । মুজাহিদ ও শাবী (রা) বলেন এই উননটি কুফায় অবস্থিত ছিল। ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে ১১ ভারতের একটি প্রস্বণের নাম। কাতাদা (র) হইতে বর্ণিত আছে ,$%51] আরব উপত্যকার একটি প্রস্ববণের নাম যাহাকে ‘অহিনুল ওরদাহ’ বলা হইয়া থাকে। তবে এই সবকটি মতই অপ্রসিদ্ধ ৷ যাহোক প্লাবন শুরু হওয়ার প্রাক্কালে আল্লাহ তা'আলা প্রত্যেক প্রাণীর এক জোড়া (আ) প্রত্যেক প্রাণীর একটি করিয়া জোড়া নৌকায় তুলিয়া লইলেন। কেহ কেহ বলেন উদ্ভিদের মধ্যে পুঃ স্ত্রী সর্বপ্রকারের গাছ বৃক্ষ জোড়া জোড়া উঠাইয়া দেন। কেহ কেহ বলেন, সর্বপ্রথম পাখীর মধ্যে তোতা পাখী উঠানো হইল এবং সবশেষে গাধাকে উঠানো হইল । ইবলিস উহার লেজে লটকিয়া রহিয়াছিল ৷ যাহার ফলে গাধা এত ভারী হইয়া যায় যে উঠিতে চাহিলেও উঠিতে পারিতেছেনা। তখন নূহ (আ) উহাকে বলিলেন কি যে, গাধা প্রবেশ কর, গাধা দাড়াইবার ইচ্ছা করিলেও সে পারিতেছেনা। তখন নুহ (আ) বলিলেন যদিও তোর লেজ ধরিয়া ইবলিস লটকিয়া রহিয়াছে তবুও তুই প্রবেশ কর। অতঃপর গাধা ও ইবলিস নৌকায় প্রবেশ করিল । কেহ কেহ্ বলেন, প্রথমদিকে লোকেরা সিংহকে নৌকায় তুলিতে পারিতেছিল না ফলে আল্লাহ তা‘আলা জ্বর দিয়া দুর্বল করিয়া দেন। অতঃপর লোকেরা নৌকায় তুলিয়া লয় । ইবনে আবূ হাতিম (র).... আসলাম হইতে বর্ণনা করেন যে, আসলাম (র) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন নূহ (আ) প্রত্যেক প্রাণীর একটি করিয়া জোড়া নৌকায় তুলিয়া লওয়ার পর তাহার সংগীরা বলিল, সিংহের সঙ্গে এইসব নিরীহ প্রাণীরা
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।