Contents ২৪৪ তাফসীরে ইবনে কাছীর কাতাদা (র) বলেন, নূহ'(আ)-এর নৌকা দৈর্ঘ্যে তিন শত ও প্রস্থে পঞ্চাশ হাত দিল । হাসান (র) হইতে বর্ণিত যে উহা দৈর্ঘ্যে ছিল ছয় শত হাত আর প্ৰস্থে ছিল তিন শত হাত । ইবনে আব্বাস (রা) এর মতে উহার দৈর্ঘ্য ছিল এক হাজার দুইশত হাত আর প্রস্থে ছিল ছয়শত হাত ৷ কারো কারো মতে দৈর্ঘ্য দুই হাজার হাত আর প্রস্থ . একশত হাত । (বাকী সঠিক তথ্য আল্লাহই ভালো জানেন ৷) বিশেষজ্ঞদের মতে নূহ (আ)-এর নৌকা ছিল তিনতলা বিশিষ্ট প্রত্যেক তলা দশ হাত করিয়া উচ্চতায় ছিল ত্রিশহাত। নীচের তলা চতুষ্পদ হিংস্ব পশুদের জন্য । মাঝের তলা মানুষের জন্য আর উপরের তলা পক্ষীকুলের জন্য । আবু জাফর ইবনে জরীর (র) ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন হাওয়ারীগণ একদিন ঈসা (আ)-এর নিকট আবেদন করিল যে, আপনি যদি নুহ (আ)-এর নৌকা দেখিয়াছে এমন কোন লোককে (আল্লাহর নির্দেশে) জীবিত করিয়া দিতেন, তাহা হইলে আমরা তাহার সহিত সেই নৌকা সম্পর্কে কথা বলিতাম। এই আবেদন শুনিয়া হযরত ঈসা (আঁ) তাহাদেরকে সংগে লইয়া একস্থানে গিয়া একটি মাটির টিলার উপর বসিলেন। অতঃপর সেখান হইতে এক মুষ্ঠি মাটি হাতে লইয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জান ইহা কি? উত্তর তাহারা বলিল, আল্লাহ এবং তাহার রাসূলই ভালো জানেন । ঈসা (আ) বলিলেন । ইহাই হইল হাম ইবনে নূহ । অতঃপর তিনি হাতের লাঠি দ্বারা টিলাতে আঘাত করিয়া বলিলেন উঠিয়া পড় আল্লাহর নির্দেশে । সংগে সংগে হাম ইবনে নূহ উঠিয়া দাড়াইয়া মাথা হইতে ধূলা-বালি ঝাড়িতে লাগিলেন এবং তাহাকে একেবারে বৃদ্ধ বলিয়া মনে হইল । দেখিয়া ঈসা (আ) তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি এই রূপ বৃদ্ধ হইয়াই মৃত্যুবরণ করিয়াছিলেন উত্তরে তিনি বলিলেন না একেবারে যৌবনেই আমার মৃত্যু হয়। কিন্তু আপনার লাঠির আঘাত শুনিয়া কিয়ামত হইয়া গিয়াছে মনে করিয়া এইমাত্র আমি বৃদ্ধ হইয়া গিয়াছি। ঈসা (আ) বলিলেন, আপনি আমাদিগকে নূহ (আ) এর নৌকার কিছু বিবরণ শুনান। হাম বলিলেন, নূহ (আ)-এর নৌকার দৈর্ঘ্য এক হাজার দুইশত হাত এবং প্রস্থ ছয়শত হাত ছিল! উহা ছিল তিন তলা বিশিষ্ট । একতলা পশুদের জন্য একতলা মানুষের জন্য ও একতলা পাখীদের জন্য । এক পর্যায়ে পশুদের মল মূত্রে নৌকা বোঝাই হইয়া গেলে আল্লাহ তা'আলা নূহ (আ)-কে প্রত্যাদেশ করিলেন যে, হাতীর লেজ টিপ দিয়া ধর তিনি তাহা করিলে একটি মাদা ও একটি মাদী শুকরের আবির্ভাব ঘটে । আবির্ভূত হইয়াই শূকর দুটি পশুদের সমস্ত মলমূত্ৰ খাইয়া ফেলে । আবার এক সময় নৌকার মধ্যে ইঁদুর উৎপাত করিতে শুরু
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।