তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তাওবা ২৫ আমাকে উহা এরূপে শিখাইয়াছেন।’ হযরত উমর (রা) তাহাকে বলিলেন, আমি তোমাকে উবাই ইবনে কা’ব-এর নিকট লইয়া যাইব ৷ উহার পূর্বে তুমি আমার নিকট হইতে চলিয়া যাইতে পারিবে না। অতঃপর তিনি লোকটিকে হযরত উবাই ইবনে কা'ব (রা)-এর নিকট লইয়া আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এই লোকটিকে এই আয়াত এইরূপে শিখাইয়াছেন? তিনি বলিলেন হা; আমি তাহাকে উহা এরূপেই শিখাইয়াছি। হযরত উমর (রা) বলিলেন, আপনি কি উহাকে নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে এঁরূপেই শুনিয়াছেন? তিনি বলিলেন, হা, আমি উহাকে নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে এরূপে-ই শুনিয়াছি। হযরত উমর (রা) বলেন, ইতিপূর্বে আমি মনে করিতাম-_আমাদিগকে এইরূপ উচ্চ মর্যাদায় সমাসীন করা হইয়াছে, যে মর্যাদায় আমাদের পর আর কেহ পৌছিতে পারিবে না। হয্রত উবাই ইব্নে কা'ব বলিলেন, সূরাই জুমু'আ-এর নিম্নোক্ত আয়াতে আলোচ্য আয়াতের বক্তব্যের প্রতি সমর্থন রহিয়াছে ৪ -* dl - te bn Ce “আর তাহাদের মধ্য হইতে অন্য একদলকেও যাহারা এখনো তাহাদের সহিত মিলিত হয় নাই । আর তিনি হইতেছেন, মহা পরাক্রমশালী ও মহা প্রজ্ঞাময়” (জুমুআ- ৩)। সূরা-ই হাশর-এর নিম্নোক্ত আয়াতেও আলোচ্য আয়াতের বক্তব্যের প্রতি সমর্থন রহিয়াছে ৪ 31 - asi BB U2 asl - “আর যাহারা তাহাদের পরে আসিয়াছে” (হাশর- ১০)! সূরা-ই আন্‌ফাল এর নিম্নোক্ত আয়াতেও আলোচ্য আয়াতের বক্তব্যের প্রতি সমর্থন রহিয়াছে ৪ Ex -HES bALS RUSI b2 bil oily “আর যাহারা তোমাদের সহিত ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে, এবং জিহাদ করিয়াছে।” উক্ত রেওয়ায়াতকে ইমাম ইব্নে জারীর (র) বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্নে জারীর উল্লেখ করিয়াছেন ৪ ‘হাসান বস্রী হইতে বর্ণিত হইয়াছে, তিনি আলোচ্য আয়াতের অন্তর্গত (০3) শব্দটিকে (23!) শব্দের (১০) বানাইয়া উহাকে (4, কর্তৃকারকের বিভক্তি) দিয়া পড়িতেন ৷' আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা‘আলা প্রথম যুগের মুহাজির ও আনসারী সাহাবীগণ যাহারা ছিলেন ঈমান ও আমলে সর্বোচ্চ স্থানের অধিকারী এবং পরবর্তীকালে যাহারা কাছীর-৪08)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।