Contents ২৪০ তাফসীরে ইবনে কাছীর LAE ol odl hl CE Ys SOB (r)- ll EIB OS EG Eel LORIE 3) EAA G) ca HG 181 UT 1H ৩১. আমি তোমাদিগকে বলি না আমার নিকট আল্লাহর ধন-ভান্ডার আছে, আর না আমি অদৃশ্য সম্বন্ধে অবগত এবং আমি ইহাও বলি না যে আমি ফিরিশতা। তোমাদিগের দৃষ্টিতে যারা হেয় তাহাদিগের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাহাদিগকে কখনই মঙ্গল দান করিবেন না। তাহাদিগের অন্তরে যাহা আছে তা আল্লাহ সম্যক অবগত । তাহা হইলে আমি অবশ্যই যালিমদিগের অন্তর্ভুক্ত হইব । তাফসীর ৪£ এই আয়াতে বলা হইয়াছে যে, হযরত নূহ (আ) তাহার সম্পুদায়কে দ্র্থহীনভাবে জানাইয়া দিয়াছিলেন যে, তিনি আল্লাহর রাসূল । আল্লাহর নির্দেশে তাহার ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করাই তাহার কাজ । এই কাজের বিনিময়ে তিনি কাহারো নিকট কোন পারিশ্রমিক চান না বরং ছোট-বড় ধনী-গরীব ও উঁচু-নীচু নির্বিশেষে সকলের নিকটই দীনের দাও‘আত প্রদান করেন। ফলে যে ইহা গ্রহণ করিল সে-ই মুক্তি পাইয়া গেল । তিনি আরো জানাইয়া দিয়াছেন যে আল্লাহর ধন-ভান্ডারে হস্তক্ষেপ করার তাহার কোন শক্তি নাই এবং অদৃশ্য সম্পর্কেও তিনি আবগত নহেন। তিনি ঠিক ততটুকুই জানেন আল্লাহ তাহাকে যতটুকু জানাইয়াছেন। আর তিনি ' ফিরিশতাও নহেন বরং একজন মানুষ ও আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল যাহাকে বিভিন্ন মু‘জিযা দ্বারা শক্তিশালী করা হইয়াছে। তিনি আরো ঘোষণা করেন যে আমি এই কথাও বলি না যে যাহাদেরকে তোমরা ইতর ও নীচ মনে কর ইহারা আল্লাহর নিকট কর্মফল পাইবে না তাহাদের মনে কি আছে তাহা আল্লাহ-ই ভালো জানেন যদি উপরের ন্যায় ভিতরেও তাহারা ঈমানদার হইয়া থাকে তবে তাহারা উত্তম পুরস্কার লাভ করিবে । ঈমানদার হওয়ার পর যদি কেউ তাহাদের সামান্য ক্ষতি সাধন করার চেষ্টা করে তো সে অত্যাচারী বলিয়া বিবেচিত হইবে ।
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।