তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা হুদ ২৩৭ el Ak sll {৷ JU অৰ্থাৎ হযরত নূহ (আ)-এর এই উপদেশবাণী শুনিয়া তাহার সম্প্রদায়ের প্রধান কাফিরগণ বলিল, তুমিতো ফিরিশতা নও আমাদের মতই মানুষ, সুতরাং আমাদিগের পরিবর্তে তোমার নিকট ওহী আসে কেমন করিয়া ইহা আমাদের বোধগম্য নহে। আর আমাদের সমাজের ঝোলা তাতী ইত্যাদি ইতর শ্রেণীর লোকেরাই দেখি তোমার অনুসরণ করিতেছে যাহাদের বিচার বুদ্ধি বলিতে নাই । আমাদিগের উপর তোমাদিগের কোন প্রকার শ্রেষ্ঠত্ব আছে বলিয়াও দেখিতেছি না। আমরা তোমাদিগকে তোমাদের দাবীতে মিথ্যাবাদী মনে করি। এই ছিল নূহ (আ) ও তাহার অনুসারীদের বিরুদ্ধে কাফিরদের অভিযোগ । বলা বাহুল্য যে কাফিরদের এসব অভিযোগ তাহাদিগের অজ্ঞতা বিদ্যা ও বুদ্ধির দৈন্যতারই প্রমাণ বহন করে। কারণ, সত্যের অনুসারীদের নিম্ন শ্রেণীর হইলে তা সত্যের মাপ ক্ষুণ্ন হয় না। কেননা সত্য সর্বদা আপন স্থানে সত্যই থাকে অনুসারীগণ নিম্ন শ্রেণীর বা উঁচু শ্ৰেণীর হওয়ায় কিছু যায় আসে না । বরং সন্দেহাতীত সত্য হইল এই যে যাহারা সত্যের অনুসারী তাহারাই মূলতঃ সভ্য ও উঁচুস্তরের লোক যদিও হয় তাহারা গরীব । আর যাহারা সত্যকে অস্বীকার করে অর্থ বলে ধনী হইলেও তাহারা ইতর । তাহা ছাড়া সাধারণতঃ দেখা যায় যে, সমাজের দুর্বল শ্রেণীর লোকেরাই বেশি সত্যের অনুসারী হইয়া থাকে আর অর্থশালী ও নেতৃস্থানীয় লোকেরা হয় সত্যের বিরোধী । যেমনঃ এক OTA (£107,10240/549 অৰ্থাৎ হে নবী! আপনার পূর্বে যে গ্রামে আমি সতর্ককারীকেই প্রেরণ করিয়াছি তথাকার বিত্তশালীরা এই উক্তি করিয়াছিল যে, আমরা আমাদের পিতৃ-পুরুষকে একটি নীতির উপর পাইয়াছি আর আমরা তাহাদেরই পদাংক অনুসরণ করিয়া থাকি। তাহা ছাড়া রুমের বাদশা হেরাকল আবু সুফিয়ানকে নবী (সা)-এর পরিচয় প্রসংগে সুফিয়ান বলিয়াছিল দুৰ্বল শ্ৰেণীর লোক । তখন হেরাক্‌ল বলিয়াছিল নবী-রাসূলদের তাহা ছাড়া কাফিরদের উক্তি ইহারা গভীরভাবে চিন্তা না করিয়া তোমার অনুসরণ করিতেছে। এই প্রসংগে আমাদের বক্তব্য হইল ইহা কোন দোষের কথা নহে । কারণ সত্য স্পষ্টভাবে প্রতিভাত হইয়া গেলে উহা গ্রহণ করিবার জন্য কোন চিন্তা-ভাবনার

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।