তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা হুদ ২২১ আমাশ (র) মিনহাল ইবনে আযর এর মাধ্যমে সাঈদ ইবনে জুবাইর হইতে বর্ণিত তিনি বলেন, হযরত ইবনে আব্বাস (রা) কে ২1 2 5, £ 55 এই আয়াত ংগে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, তখন পানি কিসের উপর ছিল? উত্তরে তিনি বলেন, বায়ুর পীঠের উপর । ১০০ ১০২২51 24,1}01 “তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ ৷ অর্থাৎ- আকাশমন্ডলী ও পৃথিবীকে আল্লাহ তা'আলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করিয়াছেন । আর মানুষকে সৃষ্টি করিয়াছেন তাহার ইবাদত করিবার জন্য । এবং তাহার সহিত যেন শরীক না করে। কোন কিছুই তিনি অযথা সৃষ্টি করেন নাই । যেমন, এক খায়া সায়াহ তামার: Lil at aletnaehts 27317: £3120, “আমি আকাশমন্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী কোন বস্তুকে অযথা সৃষ্টি করি নাই। যাহারা সত্য প্রত্যাখ্যান করে; কেবল তাহারই এইরূপ ধারণা করে। কাফিরদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি ৷” (সোয়াদ-২৮) অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ৪ ee ০ 45 4 ০547,,5 5 “তোমরা কি মনে করিয়াছে যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করিয়াছি আর তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না? আল্লাহ মহান যিনি সব কিছুর মালিক ও চিরঞ্জীব । তিনি ব্যতীত কোন ইলাহ নাই । তিনি মহান আরশের অধিপতি ৷”(যু‘মিনুন-১১৫) অন্যত্র তিনি বলেন ৪ ১ ৮3 ৬০4। ৩৬৪15 19 “আমি ভ্ৰিন ও মানবজাতিকে কেবল আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করিয়াছি।”(যারিয়া-৫৬) | আলোচ্য আয়াতে ১% ২ 4% অৰ্থাৎ ‘কাহার আমল বেশী ভালো ও শ্রেষ্ঠ' বলা হইয়াছে ১.4% 1,541 244 অৰ্থাৎ কে কত বেশী আমল করে বলা হয় নাই। ইহাতে প্রতীয়মান হয় যে আমল ভালো ও সুন্দর হওয়া আল্লাহর উদ্দেশ্য বেশী হওয়া নয়। আর যতক্ষণ পর্যন্ত আমল একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ (সা) এর শরীয়াত অনুযায়ী না হইবে ততক্ষণ পর্যন্ত আমল ভালো ও শ্রেষ্ঠ বলিয়া গণ্য হইবে না । এই শর্তদ্ধয়ের কোন একটির অনুপস্থিতি ঘটিলে আমল ধ্বংস ও বাতিল বলিয়া পরিগণিত হইবে ।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।