তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৬ তাফসীরে ইবনে কাছীর জীবন দান করিবেন এবং পরকালে নিষ্ঠার সাথে ধর্ম পালনকারী প্রত্যেককে পুরস্কৃত করিবেন যেমন, অন্য এক আয়াতে আল্লাহ্‌ বলেন, ‘7 i abi EAN EEN CECT Le ee 2 “ঈমানদার হইয়া নারী-পুরুষ নির্বিশেষে যে কেহ সৎ কাজ করুক আমি অবশ্যই অবশ্যই তাহাকে উত্তম জীবন দান করিব (নাহল-৯৭) ৷” সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) একদিন হযরত সা'দ (রা) কে বলিলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যাহাই ব্যয় করিবে, তাহাতেই তুমি সওয়ার পাইবে । এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যে খাদ্যের লোকমা তুলিয়া দিবে তাহাতেও তোমাকে সওয়াব দেয়া হইবে” ইবন জরীর (র) বলেন মুসাইয়্যাব ইবন শরীফ (র) ইবনে মাসউদ (রা) হইতে (155 J 23 ঠৰ ০১%, এর ব্যাখ্যায় বলেন, যে একটি মন্দ কাজ করিবে; তাহার নামে একটি মন্দ-ই লিখা হইবে আর যে একটি সৎকাজ করিবে তাহার নামে দশটি নেক লিখা হইবে । অতঃপর যদি কৃত মন্দের শাস্তি দুনিয়াতেই দিয়া দেওয়া হয়; তাহা হইলে তাহার দশটি নেকই অবশিষ্ট থাকিয়া যায় আর যদি মন্দের শাস্তি দুনিয়াতে দেওয়া না হয় তাহা হইলে পরকালে তৎবিনিময়ে একটি নেক কাটিয়া নেওয়া হইবে এবং নয়টি নেক অবশিষ্ট থাকিয়া যাইবে । অতঃপর তিনি বলেন, ধ্বংস তাহার অনিবার্য যাহার একক সংখ্যা দশম সংখ্যার উপর প্রাধান্য লাভ করে। (অর্থাৎ যার নেকের তুলনায় পাপ বেশী তার জন্য ধ্বংস অনিবার্য ৷) 2 34 ০150 151 250 13520 “যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে আমি তোমাদিগের জন্য মহাদিবসের শাস্তির আশংকা করিতেছি ।” এই আয়াতে অত্যন্ত কঠোর হুশিয়ারীর সংগে বলা হইয়াছে যে, যে ব্যক্তি আল্লাহর বিধান হইতে মুখ ফিরাইয়া নিবে এবং তাহার রাসূল (সা) কে অস্বীকার করিবে কিয়ামত দিবসে তাহাকে কঠিন শাস্তি ভোগ করিতে হইবে । IE 5! অৰ্থাৎ- কিয়ামত দিবসে প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে ফিরিয়া বাইতেই হইবে। Ls ৯ ৫০5 34 “আল্লাহ সব বিষয়ে সৰ্বশক্তিমান । তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। ইচ্ছানুযায়ী তিনি তাহার আপন বন্ধুদেরকে পুরস্কার দিতে পারেন, শত্রুদেরকে কঠোর শাস্তি দিতে পারেন এবং সমগ্র সৃষ্টিকুলকে কিয়ামত দিবসে পুনরুখিত করিতে পারেন ইত্যাদি।” ইহা ভীতিমূলক অবস্থার কথা যেমন পূর্বের আয়াতে উৎসাহমূলক অবস্থার কথা বলা হয়েছে।

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।