তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০৬ তাফসীরে ইবনে কাছীর ' 7১ 41) ১ 62%5 15 অৰ্থাৎ আমি তাহাকে (হযরত ইউনুস (আ)- -কে) এক লক্ষ বরং ততধিক লোকের নিকট প্রেরণ করিয়াছিলাম অতঃপর তাহারা ইমান আনিল ফলে আমি তাহাদিগকে একটি নির্ধারিত সময় পর্যন্ত সাচ্ছন্দের জীবন দান করিলাম (সাফ্‌ফাত-১৪৭-১৪৮)। এই আয়াত দ্বারা বুঝা যায় যে তাহারা ঈমান আনিয়াছিল। তাহাদের উপর ঈমান শব্দ প্রয়োগ করা হইয়াছে, আর ঈমান পরকালের আযাব হইতে মুক্তি দান করিবার জন্য যথেষ্ট এবং ইহাই প্রকাশ ৷ হযরত কাতাদাহ (র) এই আয়াতের তাফসীরে উল্লেখ করিয়াছেন যে, আল্লাহর পক্ষ হইতে আযাব আসিবার পর কোন কওম ঈমান আনিলে উহা তাহাদের জন্য উপকারী হয় না এবং তাহারা আযাব হইতে মুক্তিও পায় না। কিন্তু হযরত ইউনুস (আ) তাহার কওযমকে ছাড়িয়া চলিয়া গেলেন তখন তাহারা বুঝিল যে এখন আর আযাব হইতে মুক্তি পাওয়া যাইবে না তখন তাহাদের অন্তরে তওবার অনুভূতি সৃষ্টি হইল ৷ তাহারা চটের পোশাক পরিধান করিয়া নিজের অবস্থার পরিবর্তন ঘটাইল এবং তাহাদের জীব-জন্তু ও তাহাদের সন্তানদিগকে পৃথক পৃথক করিয়া মাঠে জমা করিল এবং চন্লিশ রাত পর্যন্ত আল্লাহ দরবারে কাকুতি মিনতি করিয়া কান্নাকাটি করিতে লাগিল৷ তখন আল্লাহ তা'আলা তাদের অবস্থা দেখিয়া বুঝিলেন যে, তাহারা সত্য সত্যই তওবা করিয়াছে এবং বিগত জীবনের কর্মকান্ডের প্রতি তাহাদের অনুশোচনা আসিয়াছে তখন তিনি আযাব সরাইয়া দিলেন। হযরত কাতাদাহ (রা) বলেন, হযরত ইউনুস (আ)-এর কওযম “‘মুসিল’ এর নীনূওয়া নামক স্থানে বসবাস করিত । ইবনে মাসউদ, মুজাহিদ, সায়ীদ ইবনে জুবাইর (র) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। হযরত ইবনে মাসউদ (রা) 2,395] এর স্থলে 2,457 পড়িতেন। আবূ ইমরান, (রা) আবুলজলদ (র) হইতে বর্ণনা করেন, যখন তাহাদের ওপর আযাব অবতীর্ণ হইল তখন উহা তাহাদের মাথার ওপর তদ্রুপ ঘুরপাক খাইতে লাগিল যেমন অন্ধকার রাতে মেঘের টুকরা উপরে ঘুরপাক খায়। অতঃপর তাহারা একজন আলেমের নিকট গিয়া বলিল, আপনি আমাদিগকে একটি দুআ শিখাইয়া দিন যাহার বরকতে আমরা এই আযাব হইতে রক্ষা পাইতে পারি। তখন তিনি বললেন তোমরা এই দু'আ পড় Say sa BAL EAs aE ete অতঃপর এই দু'আ পড়িতে পড়িতে তাহাদের নিকট হইতে আযাব দুরীভূত হইল । সূরা সাফ্ফাতে ইন্শাআল্লাহ পূর্ণ ঘটনা বর্ণিত হইবে ।

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।