Contents সূরা ইউনুস ২০১ নাসার উহা দখল করিয়া নিল । অতঃপর পুনরায় বনী ইসরাইল উহা দখল করে । তাহার পর গ্রীক সম্রাটদের করতলে চলিয়া যায় এবং দীর্ঘকাল তাহারা সেখানে রাজত্ব করিতে থাকে । এই সময়ই আল্লাহ তা‘আলা হযরত ঈসা (আ) কে প্রেরণ করেন । তখন ইয়াহুদীরা গ্রীক সম্রাটের সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইল । তাহারা গ্রীক সম্াটের নিকট হযরত ঈসা (আ)-এর বিরুদ্ধে কুৎসা রটনা করিল এবং বলিল ঈসা (আ) প্রজাদের মধ্যে ফিৎনা ফাসাদ সৃষ্টি করিতেছেন। অতঃপর গ্রীক সম্বাট তাহাকে শুলী দিতে চাহিল । কিন্তু আল্লাহর ইচ্ছায় সে সফল হইতে পারিল না বরং হযরত ঈসা (আ) এর একজন অনুগত হাওয়ারীকে ঈসা ধারণা করিয়া তাহাকেই শুলী দিন। আল্লাহ তাআরা ইরশাদ করেন ais ie NS, lal 2205 অর্থাৎ নিসন্দেহে তাহারা ঈসা (অ) কে হত্যা করিতে পারে নাই বরং তাহাকে নিজের কাছে উঠাইয়া লইয়াছেন। আল্লাহ বড়ই প্রতাপ ও কৌশলের অধিকারী (নিসা-১৫৭-১৫৮)। অতঃপর হযরত ঈসা (আ)-এর প্রায় তিনশত বছর পর একজন গ্রীক সম্রাট 'কুসতুনতীন’ খৃষ্টধর্ম গ্রহণ করিল সে ছিল একজন দার্শনিক । বলা হইয়া থাকে যে সে ষড়যন্ত্র করার উদ্দেশ্যেই খৃষ্ট ধর্ম গহণ করিয়াছিল এই ধর্মে ফিৎনা করাই তাহার মুখ্য উদ্দেশ্য ছিল। পাদ্রীরা তাহাদের নির্দেশে নতুন নতুন আইন কানুন প্রণয়ন করিতে আর্ত করিল । অনেক নতুন নতুন বিষয় সে এ ধর্মে আবিষ্কার করিল । বহু উপাসনালয় নির্মাণ করিল । খৃস্টধর্ম তখন খুব বিস্তার করিল এবং উহাতে বহু পরিবর্তন পরিবর্ধন সাধিত হইল । এবং সঠিক ধর্মের বিরোধিতা হইতে লাগিল । মূল ধর্ম কেবল কয়েকজন উপাসকের মধ্যেই সীমিত রহিয়া গেল৷ কিন্তু পরবর্তীতে তাহারাও রাহেবদের ন্যায় বনে জঙ্গলে গির্জা নির্মাণ করিয়া অবস্থান করিতে লাগিল । সিরীয়া জাযীরা ও রূমের উপর খৃস্টানদের প্রভুত্ বিস্তার লাভ করিল ৷ এই সম্বাট দ্বারাই কুসতুনতুনীয়া, কুমামাহ শহর আবাদ হইল । বায়তুল মুকাদ্দাস ও বায়তুল্লাহমেও বহু গির্জা নির্মাণ হইল । ইহা ছাড়া আরো অনেক শহর সে আবাদ করিল এবং অনেক বড় বড় অক্টালিকা নির্মাণ করিল । তাহার আমল হইতেই ক্রস পূজা শুরু হইয়াছিল এবং ইহা দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তার লাভ করিয়াছিল তথায় গির্জাও নির্মিত হইয়াছিল । শূকরের মাংস বৈধ করা হইয়াছিল এবং ধর্মের মৌলিক ও গোৌলিক ব্যাপারে নানা প্রকার আশ্চার্য ধরনের নতুনত্বের সৃষ্টি করা হইয়াছিল । ছোট আমানতের বিধান রচনা করিয়া উহার নাম রাখিয়াছিল বড় আমানত ৷ সম্বাটের নির্দেশে শরীয়তের অনেক নতুন নতুন বিধান রচনা করা হইয়াছিল। বস্তুতঃ সাহাবায়ে কিরামের যুগ পর্যন্ত সে সকল শহরের উপর তাহাদেরই পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল । অবশেষে হযরত উমর ইবনুল খাত্তাব (রা) বায়তুল মুকাদ্দাস জয় করেন। কাছীর-২৬ ( 0)
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।