তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৯৮ তাফসীরে ইবনে কাছীর হয়। ইমাম তিরমিযী ইবনে জরীর ও ইবনে আবূ হাতিম (র) তাহারা হাম্মাদ ইবন সালামা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি ‘হাসান’ আবূ দাউদ তয়ালেমী (র) বলেন, শু'বা (র)....ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন জিবরীল (আ) আমাকে বলিয়াছেন, আপনি যদি সেই অবস্থাটি প্রত্যক্ষ করিতেন যখন আমি নদীর কাদা মাটি উঠাইয়া ' ফিরআউনের মুখে পুরিয়া দিয়াছিলাম যেন আল্লাহর রহমতের সমুদ্রে তরঙ্গ না আসিতে পারে। আবু ঈসা তিরমিযী ইবনে জরীর (র) বিভিন্ন সূত্রে হাদীসটি শু'বা হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলেন,.হাদীসটি হাসান গরীব সহীহ । ইবনে জরীর (র) মুহাম্মদ ইবনে মুসারা (র)...ইবনে আব্বাস (রা) হইতে হাদীসটি বর্ণনা করেন। অবশ্য শু'বার দুইজন শায়খের একজন মারফুরূপে বর্ণনা করিয়াছেন। ইবনে আবূ হাতিম (র) বলেন, আবু সায়ীদ আশজ্জ (র)....ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। যখন আল্লাহ তা'আলা ফিরআউনকে ডুবাইয়া দিলেন তখন সে স্বীয় আ'ুলী দ্বারা ইশারা করিয়া উচ্চস্বরে বলিল 2 ও G১ JF irl {415234 রাসূলুল্লাহ (সা) বলেন, হযরত জিবরীল তখন এই আশংকা করিলেন আল্লাহর রহমত তাহার ক্রোধ হইতে আগে বাড়িয়া না যায়। অতএব তিনি তাহার ডানার সাহায্যে কাদামাটি তুলিয়া তাহার মুখে পুরিয়া দিলেন। ইবনে জরীর (র) সুফিয়ান ইবনে অকী হইতে তিনি আবূ খালেদ হইতে মওকুফরূপে হাদীসটি বর্ণনা করিয়াছেন। হযরত আবূ হোরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে জরীর (র) বলেন ইবনে হুমাইদ (র) .....আবূ হোরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেন, আমাকে জিবরাঈল (আ) বলেন, আপনি যদি দেখিতেন সেই করুন অবস্থা যেই দিন আমি ফিরআউনকে নদীতে ডুবাইয়া দিয়াছি এবং তাহার মুখে মাটি পুরিয়া দিয়াছি যেন আল্লাহ রহমত তাহার প্রতি প্রবর্তিত হইয়া সে ক্ষমা প্রাপ্ত না হয়। ফাহীর ইবনে মাজান রাবী সম্পর্কে ইবনে মুঈন (র) বলেন আমি তাহাকে চিনি না। আবু যার'আ ও আবূ হাতিম (র) বলেন উক্ত রাবী মাজহুল (অপরিচিত) এ ছাড়া অন্যান্য রাবীসমূহ নির্ভরযোগ্য পূর্ববর্তাগণের এক দল যথা কাতাদাহ, ইবরাহীম, তায়সী, ও ময়সুন ইবনে মিহরান (র) উক্ত হাদীসকে মুরসাল রূপে উল্লেখ করিয়াছেন। যাহৃহাক ইবনে কায়স (র) থেকে উল্লেখ আছে যে তিনি এই হাদীস জন সমক্ষে বর্ণনা দিয়া খুতবা দিয়াছেন । আল্লাহই সঠিক জানেন। Lx UE bol si US UL হযরত ইবনে আব্বাস (রা) ও পূর্ববর্তী অন্যান্য উলামায়ে কিরাম বলেন, কোন কোন বনী ইসরাঈল

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।