তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৯৪ তাফসীরে ইবনে কাছীর হযরত মূসা (আ) ফিরআউন ও তাহার সর্দারদের প্রতি ক্রোধান্বিত হইয়া এই দু‘আ করিয়াছিলেন, তবে তাহার এই ক্রোধ ছিল আল্লাহর ও তাহার দ্বীনের জন্য যেমন হযরত নূহ (আ) তাহার জাতির বিরুদ্ধে বলিয়াছিলেন &_* এ) L2১5 ৮০১ NEES EEE y1 LG Dla) C5 bri LU SES] হে আমার প্রতিপালক ! এই-পৃথিবীতে কাফিরদের একটি লোকও জীবিত রাখিবেন না যদি আপনি তাহাদিগকে জীবিত রাখেন তাহা হইলে তাহারা আপনার বান্দাদিগকে গুমরাহ করিবে আর কেবল কাফির সন্তানই জন্য দিবে (নূহ-২৬-২৭)। এই কারণেই আল্লাহ তা'আলা হযরত মূসা (আ)-এর দু'আ কবূল করিলেন যাহার সাথে সাথে তাঁহার ভ্রাতা হযরত হারূন (আ) আমীন বলিয়াছিলেন। আল্লাহ তা'আলা ইরশাদ করেন £450,42১ ৩:21 25 অর্থাৎ তোমাদের দু'আ কবুল করা হইয়াছে। | আবূল আলীয়াহ, আবু সালেহ, ইকরিমাহ, মুহাম্মদ ইবনে কা'ব কুরাধী, রবী ইবন আনাস (র) বলেন, হযরত মূসা (আ) দুআ করিয়াছিলেন আর হযরত হারূন (আ) আমীন বলিয়াছিলেন। অর্থাৎ ফিরাউনকে ধ্বংস করিবার জন্য তোমরা যে দু'আ করিয়াছ তাহা কবুল করা হইল । এই আয়াত দ্বারা একদল উলামায়ে কিরাম এই কথা প্রমাণ করেন যে ইমামের কিরাত শেষে মুক্তাদীর আমীন বলা তাহার সূরা ফাতেহা পাঠ করা সমতুল্য । কারণ এখানে হযরত মূসা (আ) একাই দু'আ করিয়াছিলেন, আর হযরত হারুন (আ) শুধু আমীন বলিয়াছিলেন। অথচ আয়াতে উভয়েই দুআ করিয়াছিলেন বলিয়া উল্লেখ করা হইয়াছে। (254204145, অৰ্থাৎ আমি তোমাদের দু'আ কবুল করিয়াছি অতএব তোমরা আমার নির্দেশের উপর অটল থাক । হযরত ইবনে জুরাইজ (র) হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন (44544 এর অর্থ তোমরা আমার নির্দেশ পালন করিতে থাক । ইবনে জুরাইজ (র) বলেন হযরত মুসা (আ)-এর এই দু'আর পর ফিরআউন চল্লিশ বছর জীবিত ছিল তাহার পর সে ধ্বংস হইয়া যায়। কেহ কেহ বলেন, চল্লিশ দিন জীবিত থাকিবার পর ধ্বংস হইয়া যায় ।

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।