তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ইউনুস D j ১৯১ a CK 1S Of 23515 Gu CUCL 5 (AV) bse LSAT S HG G3 34156 ৮৭. আমি মূসা ও তাহার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম, মিসরে তোমাদিগের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন কর। এবং তোমাদিগের গৃহগুলিকে ইবাদত গৃহ কর । সালাত কায়েম কর এবং মু‘মিনদিগকে সুসংবাদ দাও । তাফসীর ৪ঃ উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তা‘আলা বনী ইসরাঈলকে ফিরআউনের যুলুম হইতে মুক্তিদানের কারণ প্রক্রিয়া বর্ণনা করিয়াছেন এবং তাহা হইল, আল্লাহ তা'আলা হযরত মূসা ও তাহার ভ্রাতা হযরত হারূন (আ)-কে নির্দেশ দান করিয়াছিরেন যে তোমরা স্বীয় জাতিকে লইয়া মিসরে যাও এবং তথায় বাসস্থান স্থাপন কর । মাননীয় তাফসীরকারগণ ২:5 5 £5372: 131,20, এর তাফসীরের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করিয়াছে। হযরত সাওরী (র) ও অন্যান্য তাফসীরকারগণ ইবনে আব্বাস (রা) হইতে উক্ত আয়াতের এই তাফসীর করেন, তাহাদিগকে তাহাদের ঘরসমূহকেই সালাতের স্থান বাসাইবার নির্দেশ দেওয়া হইয়াছিল । হযরত সাওরী (র) ইবনে মানসূর এর সূত্রে ইবরাহীম (র) হইতে উক্ত আয়াতের ব্যাখ্যায় আরো বর্ণনা করেন, বণী ইসরাঈলরা ছিল বড় ভীতসন্তরস্ত এ কারণেই তাহাদিগকে তাহাদের ঘরে সালাত আদায় করার আদেশ দেওয়া হইয়াছিল । মুজাহিদ, আবূ মালেক, রবী ইবনে আনাস, যাহৃহাক, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ও তাহার পিতা যায়েদ ইবনে আসলাস (র) অনরূপ ব্যাখ্যা দান করিয়াছেন। বস্তুতঃ ফিরআউনের পক্ষ হইতে যখন বনী ইসরাঈলের উপর যুলুম অত্যাচার বৃদ্ধি পাইতে লাগিল তখন তাহাদিগকে অধিক সালাত আদায় করিবার নির্দেশ দেওয়া হইল । যেমন আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ Er sally rally Bizail 3il ood Win হে ঈমাদারগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর (বাক্বারা-১৫৩)। হাদীস শরীফে বর্ণিত হইয়াছে_- যখনই নবী করীম (সা) ঘাবড়াইয়া যাইতেন তিনি সালাতে লিপ্ত হইতেন (আবূ দাউদ) এই কারণেই আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন 44+ FEAF Abadi a isla ১১৪১ 1:5 অৰ্থাৎ তোমরা তোমাদের প্রত্যেক ঘরসমূহকেই সালাতের স্থান বানাও আর তোমরা তথায় সালাত পড় এবং ঈমাদার লোকদিগকে সওয়াব ও আগত সাহায্যের সুসংবাদ দান কর (ইউনুস-৮৭)। আল্লামা আওফী (র) হযরত ইবনে আব্বাস (রা) হইতে উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, ফিরআউনের অত্যাচারে অতিষ্ট হইয়া বনী ইসরাঈলরা হযরত মূসা (আ) কে বলিল, আমরা ফিরআউনের লোকদের সন্মুখে প্রকাশ্যভাবে সালাত পড়িতে পারি না।

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।