Contents ২০ তাফসীরে ইবনে কাছীর যিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞতা তাহার দিকে তোমাদিগকে প্রত্যাবর্তিত হইতে হইবে এবং তিনিই তোমরা যাহা করিতে তাহা.তোমাদিগকে জানাইয়া দিবেন। ৯৫. তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে উহারা আল্লাহ্র শপথ করিবে যাহাতে তোমরা তাহাদিগকে উপেক্ষা কর । সুতরাং তোমরা তাহাদিগকে উপেক্ষা করিবে উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফল স্বরূপ জাহান্নাম উহাদের বাসস্থান । ৯৬. উহারা তোমাদের নিকট শপথ করিবে যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও । তোমরা উহাদের প্রতি তুষ্ট হইলেও আল্লাহ্ সত্যত্যাগী সম্পৃদায়ের প্রতি তুষ্ট হইবেন না। তাফসীর ঃ আয়াতত্রয়ে আল্লাহ্ তা'আলা বলিতেছেন হে রাসূল! তোমরা জিহাদ হইতে মদীনায় ফিরিয়া আসিবার পর মুনাফিকগণ আসিয়া জিহাদে না যাইবার পক্ষে তোমাদের নিকট মিথ্যা ওযর ও অসুবিধা পেশ করিবে। হে রাসূল! বলো__-“তোমাদের ওযর পেশ করায় লাভ নাই । আমরা কখনো তোমাদের কথা বিশ্বাস করিব না। আল্লাহ্ তা'আলা তোমাদের গোপন সংবাদ আমাদিগকে জানাইয়া দিয়াছেন। আল্লাহ্ ও তাহার দিবেন । অতঃপর আখিরাতে তোমাদিগকে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল বিষয় সম্বন্ধে অবগত আল্লাহ্র সম্মুখে উপস্থিত করা হইবে। সেখানে তিনি তোমাদিগকে তোমাদের নেক আমল ও বদ আমল সকল বিষয়ে অবগত করিবেন।' হে রাসূল! তোমরা মদীনাতে ফিরিয়া আসিবার পর মুনাফিকগণ তোমাদের নিকট আসিয়া আল্লাহ্র কসম করিয়া বলিবে যে, তাহাদের জিহাদে না যাইবার কারণ ছিল প্রকৃত ওযর ও অসুবিধা । তাহাদের এইরূপ মিথ্যা বলিবার উদ্দেশ্য এই থাকিবে যে, ‘তোমরা তাহাদিগকে তাহাদের জিহাদে না যাইবার জন্যে তিরস্কার করিবে না।’ তোমরা তাহাদিগকে তিরঙ্কার করিও না । তাহাদের আত্মা অপবিত্র । তাই তাহারা ঘৃণা ও জ্রক্ষেপহীনতা পাইবার যোগ্য । অতএব, তোমরা তাহাদিগকে ভালবাসিতেও যাইও না এবং ভালবাসা সহকারে তাহাদিগকে তিরঙ্কারও করিও না । তাহাদের বাসস্থান হইতেছে জাহান্নাম । উহা তাহাদের পাপের প্রতিফল । তাহারা তোমাদিগকে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে তোমাদের নিকট আসিয়া মিথ্যা কসম করিবে । তোমরা তাহাদের মিথ্যা কসমে বিভ্রান্ত হইয়া তাহাদের প্রতি সন্তুষ্ট হইলেও আল্লাহ্ এই অবাধ্য পাপাসক্ত জাতির প্রতি সন্তুষ্ট হইবেন ন৷ ৷' শব্দার্থ £ (5451) যে ব্যক্তি আল্লাহ্ ও তাহার রাসূলের আনুগত্যের বাহিরে চলিয়া যায় । (5-৷) বহির্গত হওয়া; নিষ্ৰান্ত হওয়া ৷ ইঁদুরের এক নাম হইতেছে (5,৯
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।