Contents ১৮২ তাফসীরে ইবনে কাছীর না । এইভাবে আমি সীমালংঘনকারীদিগের হৃদয়ে মোহর করিয়া দেই । তাফসীর ঃ আল্লাহ তা'আলা ইরশাদ করেন ১£:5%$ অতঃপর আমি হযরত নূহ (আ) এর পর বনু রাসূল পাঠাইয়াছি যাহারা তাহাদের আনিত বস্তুর সত্যতা প্রমাণিত করিবার জন্য দলীল-প্রমাণসহ আসিয়াছিলেন। TS TP IE] EE ECS EEE কিন্তু তাহারা যেমন পূর্ববর্তী নবী-রাসূলের কথা অস্বীকার করিয়াছিল অনুরূপভাবে পরবর্তী রাসূলদের কথাও অস্বীকার করিয়াছে। আর পরবর্তী রাসূলদের অনুসরণ ও অনুকরণ করা তাহাদের পক্ষে সম্ভব হয় নি। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন ৯১০৭১; 23454 13:39 আমরা তাহাদের অন্তরসমূহ ও বক্ষসমূহের উপর মোহর লাগাইয়া দিয়াছি অতএব তাহাদের, পক্ষে আর ঈমান আনা সম্ভব হয় নাই । 6232 CLS iS ts অর্থাৎ যেমন পূর্ববর্তী উন্মতরা তাহাদের রাসূলগণের কথা মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল একারণে তাহাদের অন্তরে মোহর লাগাইয়াছিলাম অনুরূপভাবে সেই পথভ্রষ্টদের যাহারা অনুসরণ করিয়াছে তাহাদের অন্তরসমূহেও আমি মোহর লাগাইয়া দিয়াছি। অতএব তাহারা যাবৎ আল্লাহর কঠিন শাস্তি না দেখিবে তাহারা ঈমান আনিবে না। সারকথা হইল যেসমস্ত উন্মত তাহাদের রাসূলকে অস্বীকার করিয়াছে আল্লাহ তাহাদিগকে ধ্বংস এই নিয়ম চালু হইয়াছে হযরত নূহ (আ) পরে। তাহার পূর্বে হযরত আদম (আ) হইতে মূর্তি পূজা শুরু হওয়া পর্যন্ত সকল মানুষ ইসলাম ধর্মের উপর কায়েম ছিল। তাহারা মূর্তি পূর্জা শুরু করিলে আল্লাহ তা'আলা হযরত নূহ (আ) কে তাহাদের প্রতি প্রেরণ করিলেন। একারণেই কিয়ামতে মুমিনগণ হযরত নূহকে বলিবে ) ৩ ৪2311 অৰ্থাৎ আপনি প্রথম রাসূল যাহাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করিয়াছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন হযরত আদম ও নূহ (আ)-এর মাঝে দশটি শতাব্দি অতিবাহিত হইয়াছিল এবং সে শতাব্দিসমূহের সকল লোক ছিল মুসলমান ৷ আল্লাহ তা‘আলা ইরশাদ করেন [3 ale be LSA হযরত নূহ (আ) এর পর কত শতাব্দির লোকই না আমি ধ্বংস করিয়া দিয়াছি (বনি ইসরাঈল-১৭)। এই আয়াতে আরবের মুশরিকদিগকে দারুনভাবে ভীতি প্রদর্শন করা হইয়াছে; যাহারা সমস্ত রাসূলদের সরদার এবং সর্বশেষ নবীকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে। আল্লাহ যখন পূর্ববর্তী উম্মতদিগকে তাহাদের রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করিবার কারণে ধ্বংস করিয়াছিলেন অতএব যাহারা হযরত মুহাম্মদ (সা) কে মিথ্যা প্রতিপন্ন করিবার কারণে অধিক বড় অপরাধ করিয়াছে তাহাদের শাস্তি আরো অধিক বড় হইবে।
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।