তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ইউনুস ১৬৯ গায়েব জানেনা ৷ আর স্থল ও সমুদ্রের জ্ঞান কেবল তাহার নিকট রহিয়াছে। কোন একটি পাতাও ঝরিয়া পড়িলে তিনি উহা জানেন। যমীনের গভীর অন্ধকারে কোন বীজ পড়িলে, কোন ভিজা বস্তু হোক কিংবা শুষ্ক বস্তু সমস্ত আল্লাহর সুস্পষ্ট কিতাবে রহিয়াছে। উদ্ধৃত আয়াত দ্বারা আল্লাহ তা'আলা এ সংবাদ দান করিয়াছেন যে গাছের এবং অন্যান্য জড় পাদার্থের নড়াচড়া আল্লাহ জানেন । অনুরূপভাবে পশুর গতিবিধি সম্পর্কেও আল্লাহ অবগত আছেন, ইরশাদ হইয়াছে 8,25 5506 9 3' si Ls be Las £42121 । 4১৬০ অৰ্থাৎ যমীনে যত পশু আছে এবং যত পাখী ডানার সাহায্যে উড়িয়া বেড়ায় তাহারাও তোমাদের ন্যায় দল বদ্ধ । আরো ইরশাদ হইয়াছে। U3) allt LLY a5 os ls 5 যমীনে যত প্রাণী আছে সকলের রিযিকের দায়িত্‌ আল্লাহর ওপর ৷ যখন আল্লাহ তা'আলা জ্ঞানহীন জড়পদার্থের নড়াচড়াও জানেন তখন আল্লাহ যাহাদিগকে মুকাল্লাদ বানাইয়াছেন এবং তাহার ইবাদতের জন্য নির্দেশ দেওয়া হইয়াছে, তাহাদের গতিবিধি সম্পর্কে তো অবশ্যই জানিবেন। যেমন ইরশাদ হইয়াছে $ SALE BLESS Baila ad Le Ky তোমরা পরম পরাক্রমশালী ও দয়াময় আল্লাহর প্রতি ভরসা রাখ যিনি তোমাদিগকে সালাতে দন্ডায়মান অবস্থায়ও' দেখেন সিজদারত অবস্থায়ও দেখেন (শুয়ারা-২১৭-২১৯) ৷ আর একারণেই আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন £ EY BLL IL SCS AEG - OLAS yet le অর্থাৎ তোমরা যে কোন কাজে লিপ্ত থাক চাই কুরআন তেলাওয়াত কর কিংবা অন্য কোন আমল কর আমরা উহা দেখিতে পাই এবং তোমাদের কথা শ্রবণ করিতে পারি (ইউনুস-৬১) । একারণে রাসুলুল্লাহ (সা)-কে যখন হযরত জিবরীল (আ) এহসান সম্পর্কে জিজ্ঞাস করিয়াছিলেন তখন তিনি বলিয়াছেন, ‘তুমি আল্লাহর ইবাদত করিবে এমন ভাবে যেন তুমি তাহাকে দেখিতে পাইতেছে আর যদিও তুমি তাহাকে দেখিতে না পাও তবে মনে কর তিনি তো তোমাকে দেখিতেছেন। কাছীর-২২ (ও)

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।