তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ইউনুস ১৫৫ তোমাদের জন্য । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 23 2৫48 “১১১৯5 আপনি বলিয়া দিন হে কাফিররা। তোমরা যাহার উপাসনা কর আমি তাহার উপাসনা করি না (কাফিবরন-১.২) । হযরত ইবরাহীম (আ) এবং তাহার অনুসারীগণ মুশরিকদিগকে বলিয়াছিলেন 4 ০ SSSA WP Ten 0 (1 আমরা তোমাদের এবং তোমাদের মাবুদ হতে আলাদা ৷ 2) 2০2০৫ মুশরিকদের মধ্য হইতে কিছু এমন লোকও আছে যাহারা আপনার ভাল কথা কুরআন মজীদ এবং হাদীসসমূহ শ্রবণ করে যাহা তাহাদের পক্ষে উপকারী আর এইগুলি তাহাদের হেদায়াতের যথেষ্ট ছিল। কিন্তু হেদায়াতের দায়িত্‌ আপনার প্রতি ন্যাস্ত নয় কারণ তাহারা হেদায়াত চায় না। অতএব তাহারা আপনার উপকারী বাণী শ্রবণ করিয়াও তাহারা বধির সমতুল্য । আর আপনি বধিরদেরকে শ্রবণ করাইতে সক্ষম নন। অনুরূপভাবে এ সমস্ত কাফির মুশরিকদিগকেও হেদায়াত করিতে পারিবেন না যাবত না আল্লাহর ইচ্ছা হয়। | CT ? { কাফির মুশরিকদের মধ্যে কিছু এমন লোকও আছে HOE NPAT UU AE IR OE HPL AEE WARE UE - সুন্দর আকৃতি এবং আপনার নবুওতের দলীলসমূহের প্রতিও লক্ষ্য করিয়া থাকে যাহা দ্বারা অন্যান্য লোক উপকৃত হইলেও তাহারা উপকৃত হয় না। কারণ যাহারা উপকৃত হয় তাহারা তো আপনার প্রতি শ্রদ্ধার দৃষ্টিতে দেখে আর যাহারা উপকৃত হয় না তাহারা ঘৃণার দৃষ্টিতে আপনার প্রতি দৃষ্টিপাত করিয়া থাকে ৷ ইরশাদ হইয়াছে $ DATES 150, যখন তাহারা আপনাকে দেখে তখন তাহারা পরিহাস করে । অবশেষে আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন যে তিনি কাহারো প্রতি যুলুম করেন নাই । যে হেদায়াত গ্রহণ করিয়াছে তাহার প্রতিও না আর যে হেদায়াত গ্রহণ করে নাই তাহার প্রতিও না। একজন কুরআনের বাণী শ্রবণ করে এবং হেদায়াত লাভ করে আর অন্য একজন কুরআনের বাণী শ্রবণ করে কিন্তু অন্ধ ও বধির হইয়া থাকে। প্রকৃত পক্ষে সেসব লোক চক্ষু থাকা সত্ত্বেও অন্ধ কান থাকা সত্বেও বধির এবং অন্তর থাকা সত্বেও মৃত। অতএব একজন উপকৃত হইয়াছে এবং অপরজন বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ হইয়াছে। আল্লাহ সর্ব শক্তিমান তিনি সকলকে জিজ্ঞাসাবাদ করিতে পারেন আর তাহাকে কেহই কিছু জিজ্ঞাসাবাদ করিতে পারে না । তিনি কাহারো প্রতি যুলুম করেন না কিন্তু মানুষ নিজেরাই নিজেদের প্রতি যুলুম করিয়া থাকে।

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।