Contents ১২৬ তাফসীরে ইবনে কাছীর যাহারা আটা ছানিয়া থাকে, যাহারা রুটি পাকায় আর যাহারা চর্বি ও ঘি-এর মধ্যে রুটি টুকরা টুকরা করিয়া দিয়া আহার করে। কুরাইশ বড় যালেম সম্পুদায়। এই প্রকারের অশালীন ও কুরুটী পূর্ণ কথাবার্তা এমন জঘন্য যে কচি ছেলেও তাহা হইতে বিরত থাকিবে। তবে একমাত্র বিদ্বপ ও ঠাটউ্টার উদ্দেশ্যে বলিতে পারে। একারণেই আল্লাহ তা'আলা তাহাকে অপদস্থ ও লাঞ্ছিত করিয়াছেন এবং তাহাকে ধ্বংস করিয়া দিয়াছেন । তাহার দলবল ছত্রভংগ হইয়া গিয়াছে এবং তাহারা হইয়াছে অভিশপ্ত । পরবর্তীতে তাহার অনুসারীরা তওবা করিয়া হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট আসিয়া আল্লাহর সঠিক দ্বীন গ্রহণ করিতে লাগিল । হযরত আবূ বকর (রা) তাহাদিগকে মুসায়লামার কুরআন শুনাইতে বলিলে তাহারা ক্ষমা প্রার্থনা করিল। কিন্তু তিনি তাহাদিগকে শুনাইতে বাধ্য করিলেন যেন মুসায়লামার মিথ্যা কুরআন এবং জ্ঞানে ও হেদায়াতে পরিপূর্ণ ওহী দ্বারা অবতীর্ণ বাণীর মধ্যে অন্যান্য লোকেরাও তুলনা করিয়া খোদায়ী বাণীর গুরুত্ উপলব্দি করিতে সক্ষম হয়। অতএব তাহারা মুসায়লামার উপরোল্লোখিত কথাগুলি হযরত আবূ বকর (রা) কে শুনাইল ৷ ইহা শ্রবণে হযরত আবু বকর (রা) বলিলেন, আরে হতভাগারা! তোদের কি বিবেক বুদ্ধি কিছুই নেই । এই ধরনের কথা তো কোন নির্বোধের মুখ হইতেও বাহির হয় না। | "বর্ণিত আছে জাহেলী যুগে হযরত ‘আমর ইবনুল আস (রা)-এর মুসায়লামার সহিত বন্ধুত্ব ছিল, একবার তিনি মুসায়লামার নিকট আসিলে সে তাহাকে জিজ্ঞাসা করিল, আরে আজকাল তোমাদের এ লোকটির নিকট কি অহী অবতীর্ণ হয়? হযরত ‘আমর ইবনুল আস (রা) তখনো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বলিলেন আমি তাহার সাহাবীদিগকে একটি অসাধারণ বাণী পড়িতে শুনিয়াছি কিন্তু সূরাটি অত্যন্ত সংক্ষিপ্ত । সে জিজ্ঞাসা করিল, সূরাটি কি? তিনি বলিলেন ? 1 SU ১ ll, 2 মুসায়লামা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, আমার প্রতিও এই রকম একটি সূরা অবতীর্ণ হইয়াছে ‘আমর জিজ্ঞাসা করিলেন, সূরাটি কি, সে বলিল ৪ OSE TE TS A EP EE অর্থাৎ-_হে অবার, হে অবার তোমার তো শুধু দুইটি কান ও বুক আছে আর তোমার শরীরের অবশিষ্টাংশ তো কিছুই নয়। দেখি আমার অহী কেমন হইল । ‘আমর ইবনুল আস বলিলেন তুমি একথা জান আমি তোমার অহীকে বিশ্বাস করি না। একজন মুশরিকের অবস্থা হইল এই যে নবী করীম (সা)-এর খোদায়ী বাণী শ্রবণ করিয়া তাহার সত্যতার প্রতি বিশ্বাস স্থাপন করে আর মুসায়লামার কথা শ্রবণ করিয়া
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।