তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২২ তাফসীরে ইবনে কাছীর ১৫. যখন আমার আয়াত--- যাহা সুস্পষ্ট তাহাদিগের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে, অন্য এক কুরআন আন ইহা ছাড়া, অথবা ইহাকে বদলাও ৷ বল নিজ হইতে ইহা বদলান আমার কাজ নহে। আমার প্রতি যাহা ওহী হয় আমি কেবল তাহারই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে আমি আশংকা করি মহা দিবসের শাত্তি। ১৬. বল, আল্লাহর সেরূপ অভিপ্রায় হইলে আমিও তোমাদিগের নিকট উহা . পাঠ করিতাম না, এবং তিনিও তোমাদিগকে এ বিষয়ে অবহিত করিতেন না । আমি তো ইহার পূর্বে তোমাদিগের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি তবুও কি তোমরা বুঝিতে পার না? তাফসীর ঃ অহংকারী কুরাইশ মুশরিক যাহারা সকল কথাই অস্বীকার করিত আল্লাহ তাহাদের সম্পর্কে উপরোক্ত আয়াতসমূহের মাধ্যমে তাহাদের সংবাদ দিয়াছেন যে রাসূলুল্লাহ (সা) যখনই তাহাদের নিকট আল্লাহর কিতাব তেলাওয়াত করেন এবং দলীল-প্রমাণসমূহ পেশ করেন তখন তাহারা একথা বলিত তুমি কুরআন ছাড়িয়া অন্য কোন পদ্ধতির কুরআন নিয়া আস কিংবা ইহাকে পরিবর্তন করিয়া পেশ কর। আল্লাহ্‌ তাহার নবীকে বলেন, আপনি তাহাদিগকে বলিয়া দিন, আমার কি সেই অধিকার আছে যে আমি কুরআন পরিবর্তন করিব? আমি তো কেবল মাত্র আল্লাহর একজন অনুগত দাস এবং আল্লাহর পয়গাম বহনকারী একজন দূত বই কিছুই নই । আমি তোমাদের নিকট যাহা কিছু পেশ করিয়াছি তাহা কেবল আল্লাহর ইচ্ছায় পেশ করিয়াছি। আমি ' তো কেবল সেই কথাই বলি যাহা কিছু ওহীর মাধ্যমে আমার নিকট অবতীর্ণ করা হয়। যদি আমি আল্লাহর নাফরমানী করি আর তাহার পয়গাম সঠিক ভাবে না পৌছাই তবে কিয়ামত দিবসের কঠিন শাস্তির আশংকা করছি। 03199 2421022214 401 2/2531 4% পৰিত্ৰ কুরআন আল্লাহর বাণী রাসূলের বাণী নয়, একথাই প্রমাণিত করিবার জন্য তিনি উল্লেখিত আয়াত পেশ করিয়াছেন, অর্থাৎ আমি যে পবিত্র কুরআন তোমাদের নিকট পেশ করিয়াছি তাহা কেবলমাত্র আল্লাহর নির্দেশেই এবং তাহার ইচ্ছায়ই পেশ করিয়াছি (ইউনুস-১৬)। রাসূলুল্লাহ (সা) নিজের পক্ষ হইতে গড়িয়া পেশ করেন নাই ৷ ইহার জন্য দলীল হিসাবে এইকথা পেশ করা যাইতে পারে যে, যদি পবিত্র কুরআন আমার (রাসূলুল্লাহর) রচিত কিতাব হইত তবে তোমরাও তঅদ্রূপ কিতাব রচনা করিতে পারিতে অথচ তোমরা পবিত্র কুরআনের ন্যায় কিতাব রচনা করিতে অক্ষম । অতএব আমার দ্বারাও এইরূপ কিতাব রচনা করা সম্ভব নয়। কারণ আমিও তো তোমাদের ন্যায় একজন মানুষ । সুতরাং এই মহাগ্রন্থ যে আল্লাহর বাণী তাহা সহজেই প্রমাণিত হয়। এছাড়া আমি

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।