তাফসীরে ইবনে কাছীর ৫ম খণ্ড
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০২ তাফসীরে ইবনে কাছীর সু-পোশাক পরিহিত একটা লোক তাহাদের নিকট আসিয়া বলিল-_আমি যদি ‘তামাদিগকে সবুজ শ্যামল উদ্যানসমূহ এবং তৃপ্তিদায়ক জলাধারসমূহে লইয়া যাই, তবে কি তোমরা আমার সঙ্গে যাইবে? তাহারা বলিল-_ ‘হা আমরা আপনার সঙ্গে যাইব ৷’ লোকটি তাহাদিগকে সবুজ-শ্যামল উদ্যানসমূহ এবং তৃপ্তিদায়ক জলাধারসমূহে লইয়া গেল । তাহারা তৃপ্তির সহিত উদ্যানসমূহের ফল খাইয়া এবং জলাধারসমূহের পানি পান করিয়া নিজেদের শরীরকে নাদুশ-নুদুশ বানাইল। লোকটা তাহাদিগকে বলিল আমি কি তোমাদিগকে দৃূরবস্থার মধ্যে পতিত পাইয়া এই সবুজ-শ্যামল উদ্যানসমূহ এবং তৃপ্তিদায়ক জলাধারসমূহে আনি নাই? তাহারা বলিল হা ; তাহা-ই করিয়াছেন।' লোকটি বলিল-_ তোমাদের সম্মুখে এতদপেক্ষা অধিকতর সবুজ-শ্যামল উদ্যানসমূহ এবং এতদপেক্ষা অধিকতর তৃণ্তিদায়ক জলাধারসমূহ রহিয়াছে। চলো তোমাদিগকে উহাদের নিকট লইয়া যাই ৷’ ইহাতে তাহাদের মধ্য হইতে একদল বলিল, ‘তিনি সত্য কথা বলিয়াছেন। আমরা তাহাদের সহিত যাইব ।’ আরেক দল বলিল, আমরা ইহাতেই সন্তুষ্ট । আমরা এখানেই থাকিব ৷’ বাযযার (র)....হযরত আবূ হোরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ তিনি বলেন ‘একদা জনৈক গ্রাম-বাসী (2, 21১21) নবী করীম (সা)-এর নিকট আসিয়া কোনো প্রয়োজনে আর্থিক সাহায্য চাহিল । রাবী ইক্রিমা বলেন ‘আমার মনে পড়ে হযরত আবূ হোরায়রা (রা) এ স্থলে বলিয়াছেন-_ লোকটি হত্যার জরিমানার টাকা সংগ্রহ করিবার প্রয়োজনে নবী করীম (সা)-এর নিকট আর্থিক সাহায্য চাহিল। নূবী করীম (সা) তাহাকে কিছু অর্থ দান করিয়া বলিলেন ‘আমি তোমাকে যথেষ্ট অর্থ দান করিলাম। সে বলিল-- ‘না; আর আপনি ভালো কাজ করেন নাই’ ইহাতে কিছু সংখ্যক সাহাবী তাহার উপর রাগাধবিত হইয়া তাহাকে ধরিয়া অপমানিত করিতে উদ্যত হইলেন নবী করীম (সা) ইশারায় তাহাদিগকে নিষেধ করিলেন। অতঃপর তিনি যখন গৃহে প্রবেশ করিলেন, তখন তাহাকে তথায় ডাকিয়া নিয়া বলিলেন ‘তুমি আমার নিকট অর্থ-সাহায্য চাহিয়াছ । আমি তোমাকে কিছু অর্থ দিয়াছি; এতদৃসত্বেও তুমি যাহা বলিয়াছ, তাহা বলিয়াছ।’ অতঃপর নবী করীম (সা) তাহাকে আরো কিছু অর্থ দান করিয়া বলিলেন-_ এবার তোমাকে যথেষ্ট অর্থ দান করিয়াছি তো? সে বলিল হা; আল্লাহ আপনাকে ভালো পুরস্কার-_আত্মীয়-স্বজন ও জ্ঞাতি-গোষ্ঠী দান করুন । নবী করীম (সা) বলিলেন ‘তুমি আমার নিকট অর্থ- সাহায্য চাহিয়াছ। আমি তোমাতে সাহায্য দিয়াছিও; এতদ্্‌সত্তেও তুমি যাহা বলিয়াছে, তাহা বলিয়াছ। তোমার কথায় আমার সহচরদের মনে তোমার উপর রাগ আসিয়াছে। তুমি তাহাদের নিকট গেলে এখন আমার সম্মুখে যাহা বলিলা, তাহাদের সম্মুখে তাহা বলিও ৷ তুমি এইরূপ করিলে

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।