INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

সময় নিয়ে কতো কথা সময় অতীতে “ৃষ্ট' হয়েছিল- না তা সর্বদাই অস্তিতৃশীল ছিলো? এই জঙিল প্রশ্নের সঠিক উত্তর বিজ্ঞান থেকে জানা আদৌ সম্ভব নয় বলে আমি মনে করি। হ্যা, আমরা বিজ্ঞানের আলোকে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে, সৃষ্ট জগতের শুরু থেকেই সময় অস্তিত্শীল আছে। অর্থাৎ, সৃষ্টির শুরু থেকেই সময়ের ক্রিয়া বন্তজগতে বিদ্যমান । আজকাল জগতসৃষ্টি গবেষণায় যে থিওরীর উপর আস্থাশীল তার নামটি আমি ইতোমধ্যে ব্যক্ত করেছি: “দ্যা বিগ বেং থিওরী” । এতে বলা হয়েছে সুদূর অতীতে এক মহাবিক্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব অনস্তিত্ব থেকে অস্তিত্বশীল হয়েছে। শূন্য থেকে হঠাৎ এক অজানা কারণবশত মহাবিশ্বের জন্ম । একই সাথে জন্ম নিয়েছে সময়ও । তারা বলেন, সময়ও সৃষ্ট তাই যেহেতু মহাবিশ্ব অস্তিত্বহীন থাকাবস্থায় সময়ের জন্ম হয় নি- তাই সৃষ্টির “পূর্ব” বলা অবান্তর । কোন পূর্বমুহূর্তের অস্তিত্ব ছিলো না তাই সে ব্যাপারে প্রশ্ন করারও কোন মানে নাই। এই কথাগুলো বেশ যুক্তিপূর্ণ বলেই মনে হয়, কিন্তু ... আমাদের মনের গভীরে এই প্রশ্ন থেকেই যায়- সৃষ্টির পূর্বে কি ছিলো? কোন কারণে শূন্য থেকে এক বিরাট মহাবিশ্ব জন্ম নিলো? এর পেছনে কোন্‌ মহাশক্তি ক্রিয়া করেছিল? এককথায়, সময় যদিও সৃষ্টির মুহূর্তে একই সঙ্গে জন্মলাভ করেছিল কিন্ত জন্মের আগে কি হয়েছিল সে প্রশ্নের জবাব জানার স্পৃহা থেকে আমরা কখনও মুক্ত হতে পারছি না। আর এখানেই লুকিয়ে আছে এক বিরাট রহস্য । গ্রন্থের দ্বিতীয় খণ্ডে আমরা এ রহস্যের দ্বারোন্মোচন করবো ইনশাআল-াহ। আপাতত এটা বলে রাখি যে, সৃষ্টির পেছনে কারণ ছিলো এবং যদিও আমাদের দৃষ্টিকোণ থেকে ভাবলে তখন “সময় এর জন্ম হয় নি- কারণ, সময়কে আমরা স্থানের সঙ্গে সম্পৃক্ত করে দেখি তথাপি, সময় অন্যভাবে তখনও অস্তিত্শীল ছিলো যার সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই । বরং ধারণা করাও অসম্ভব। এদিক থেকে আমার এ কথার উপর বিশ্বাস রাখতে বাধ্য যে, সময় সৃষ্টিমুহূর্তে আত্মপ্রকাশ করেছে- অর্থাৎ সৃষ্ট হয়েছে। এর পূর্বে ছিলো কি না তা আমাদের পক্ষে আদৌ জানা যাবে না । সুতরাং আমরা একদিকে বলতে পারি যে, সময় সৃষ্ট ও অপরদিকে বলতে বাধ্য জগতসৃষ্টির পূর্বে এর অস্তিত্ব ছিলো কি না জানি না। সময়কে মাপা আমরা ইতোমধ্যে সময় বা কাল বলতে কি বুঝায় তার তাত্তিক আলোচনা করেছি। এবার আমাদেরকে জানতে হবে ঠিক কোন্‌ কোন্‌ উপায়ে আমরা চিরচলমান সময়কে মেপে থাকি। এ ব্যাপারে অবশ্য বেশী বলার প্রয়োজন মনে করছি না যে, সময়কে মাপার মৌলিক সূত্র সৌরজগতে আমাদের এই পৃথিবী ও চন্দ্রের বিভিন্ন গতিবিধির উপর নির্ভরশীল । বিভিন্ন সভ্যতা নিজেদের সুবিধার্থে এসব গতিবিধিকে ভিন্নভাবে ব্যবহার করে ক্যালেন্ডার প্রবর্তন করেছে। নিয়ে আমরা এরূপ কটি প্রসিদ্ধ ক্যালেন্ডার সিস্টেমের উপর আলোচনা করছি। তবে প্রথমে পঞ্জিকার সংজ্ঞা জেনে নিতে হবে । ক্যালেন্ডার বা পঞ্জিকা পঞ্জিকার সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পরি: “মানুষের সুবিধার্থে সময়কে বছর, মাস, দিন, ঘণ্টা, মিনিট ও সেকেন্ড দ্বারা বিভক্তিকরণকেই বলে পঞ্জিকা ।” আর এটা অর্জন করতে যেয়ে আদি কাল থেকেই মানুষ আপাত দৃষ্টিতে সূর্য, চন্দ্র ও পৃথিবীর ৯ সময় নিয়ে কতো কথা গতিবিধিকে কাজে লাগিয়েছে । আমরা সর্বদাই সূর্যকে পূর্বদিকে উদিত হতে দেখি এবং নিদিষ্ট কিছু সময়ের ব্যবধানে তা আবার পশ্চিমাকাশে ডুবে যায়। এরপর অন্ধকারে আরো একটি নির্দিষ্ট কাল নিমজ্জিত থাকার পর সূর্যটি সেই আগের জায়গায় ফিরে এসে পূর্বে উদয় হয়- আলোকিত করে তুলে পৃথিবীর মাটিকে । এই দিবারাত্রের আবর্তন থেকেই ক্যালেন্ডার তৈরী হয়েছে। আদি যুগে সূর্যকে সত্যিই পৃথিবীর চতুর্দিকে কক্ষপথে ঘুর্ণমান মনে করা হতো । তবে পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেল- বাস্তবে যদিও সূর্যও স্থির নেই তবে পৃথিবীটা মূলতঃ তার নিজস্ব মধ্যশলাকার উপর ভিত্তি করে প্রত্যহ একবার ঘুরে আসে (বা স্পিন করে)। এর ফলেই সূর্য পূর্বদিকে উদিত হয়ে পশ্চিমে অন্ত যেতে দেখা যায়। যা হোক রাত কিংবা দিন বলতে কি বুঝায় তা আশারাখি পাঠকরা পুরোপুরি অবগত আছেন। এ ব্যাপারে আরো কিছু চিত্তাকর্ষক ব্যাপার জানার জন্য নীচের চিত্রটির প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। উপরের চিত্রটি স্কেল ছড়াই আকা হয়েছে। ক্যালেন্ডার সিস্টেম বা সময়কে মাপার উপায় এই চিত্র থেকে স্পষ্ট হবে আশারাখি। সৌরজগতে আমাদের পৃথিবী হলো আরো আটটি গ্রহের একটি । এটি সূর্য থেকে তৃতীয় স্থানে অবস্থান করে প্রদক্ষিণরত আছে। পৃথিবী, সূর্য ও পুরো সৌরমগ্ুলের বেশ ক'টি গতি আছে। আমাদের আলোচনার ক্ষেত্রে ১০

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।