পদার্থবিজ্ঞান পূর্বের পৃষ্ঠায় দেওয়া চারটি চিত্রের প্রতি দৃষ্টি দিন। এর প্রথমটি (বায়ের উপরের ছবি) দ্বারা এটাই বুঝানো যাচ্ছে যে, পৃথিবীর উপর স্থির অবস্থায় মহাকর্ষের ফলে ৯.৮১ মি/সে/সে গতিতে আস্ট্ীনাটের হাত থেকে বলটি যানের মেঝে পতিত হবে। এই অবস্থায় আস্ট্রনাটও নিজের মধ্যে স্বাভাবিক ওজন অনুভব করবে । মহাকাশে উড্ডয়ন শেষে যদি যানের মধ্যে একই উধ্বগতি তথা ৯.৮১ মি/সে/সে সৃষ্টি করা হয় (উপরের ডানের ছবি) তাহলে আস্ট্রনাট একইভাবে স্বাভাবিক ওজন অনুভব করবে- বলটিও সেই একই গতিতে যানের মেঝে পতিত হবে । এই অবস্থায় “কৃত্রিম মধ্যাকর্ষণ' সৃষ্টি হবে । তাহলে ইতোমধ্যে উলে-খিত “প্রিন্সিপাল অব ইক্যুইভেলেন্স” এর সত্যতা প্রমাণ হয়ে গেল। কারণ, ত্বরণ ও পৃথিবীর উপর স্থির এই উভয় অবস্থার ফলাফল আস্ট্রনাটের নিকট সম্পূর্ণ সমান- এতে কোন পার্থক্য নেই। এবার আমরা আরেকটি পরীক্ষা করবো । 4৯৯১ একটি আলোকরশি প্রেরণ করবো (নীচের বায়ের ছবি) এতে পরিলক্ষিত হবে রশ্মিটি সরলরেখায় চলে । এরপর মহাকাশে যানটিকে তৃরণশীল করে একই পরীন্মা করে দেখা যাবে আলোকরশ্শি এবার কিছুটা বক্র হয়েছে (ডানের নীচের ছবি)। আইনস্টাইন বলেন, এই একই অবস্থার সৃষ্টি হবে যদি কোন আলোকরশ্বি বড় কোন বন্তর পাশকেটে যায়- যেমন সূর্য । কারণ, মহাকর্ষও অনুরূপ আলোকরশ্মিকে বক্র করে দেবে । তিনি আরোও বললেন, এই বক্রতার কারণ হলো মহাকর্ষ চতুর্দিকের স্থান-কালকে বক্র করে দেয়। সুতরাং মহাকর্ষ আর কিছু নয়- স্থানকালের একটি ক্রিয়া ৷ ভারী বস্ত তার চতুর্দিকের স্থান-কালকে বক্র করে দেয় আর এই বক্র স্থানের উপর কিছু চললে তা ঘ্বুরতে থাকবে, যেমনটি সৌরজগতের গ্রহ- উপগ্রহগুলো কক্ষপথে ঘুরে ৷ এসব ব্যাখ্যা, পরীক্ষা-নিরীক্ষা ও অঙ্ক দ্বারা আইনস্টাইন মহাকর্ষের এক অভিনব ব্যাখ্যা তুলে ধরলোন যা নিউটনের ব্যাখ্যার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। থিওরীটি প্রকাশ হওয়ার পরই পুরো বিজ্ঞানজগতে আলোড়ন সৃষ্টি হলো। কিন্ত শেষ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে আলোকরশ্মি বক্র হওয়ার ব্যাপারটি প্রমাণ হয়ে গেলো এবং আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করলো। আমরা ইতোমধ্যে বাক হোল নামক বস্তর কথা ব্যাখ্যাসহ উলে-খ করেছি। অনেক গ্যালাক্সির কেন্দ্রে বিরাট মহাকর্ষসম্পন এই বস্তুটি থাকার সম্ভাবনা খুব বেশী । সুতরাং বিজ্ঞানীরা মনে করলেন আইনস্টাইনের থিওরী পরীক্ষার উপযুক্ত ক্ষেত্র এই ব-্যাক হোল। ১৯৯৭ সালে বিজ্ঞানীরা দু'টি ব্যাক হোলের উপর গবেষণা চালিয়ে ঘোষণা দিয়েছেন আইনস্টাইনের “ফেম ড্রাগিং বা স্থান-কাল বক্র হওয়া সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। তবে এর আগেও আলোকরশ্শি বক্র হওয়ার প্রমাণ মিলেছে। আইনস্টাইন তার রিলেটিভিটি দ্বারা ভবিষ্যদ্বাণী করলেন যে, দূরের তারা থেকে আগত আলোকরশি] যদি সূর্যের কারণে পৃথিবীতে সরাসরি এসে 'পৌছতে না পারে তাহলে তা বক্রপথে পৌছে যাবে । তিনি অঙ্ক কষে বলে দিলেন এ আলোকরশ্মিতে ঠিক কতে ডিগ্রী পরিমাণ বক্তা সৃষ্টি হবে। এরপর বেশ ক'বছর পর ১৯১৯ সালে তার এই ১৬৯ পদার্থবিজ্ঞান হয়ে পৃথিবীতে পর্যবেক্ষকের চোখে পতিত হওয়া । এর ফলে তারা দু'টির দৃশ্যমান থেকে কিছুটা ভিন্ন জায়গায় দেখাবে । এভাবে আলোকরশ্মি বাকা হওয়ার কারণ হলো সূর্যের মহাকর্ষ । আইনস্টাইন ধরা পড়ে যা ন! যদি তার রিলেটিভিটি সঠিক হয়ে তাকে তাহলে এ তারা দু'টোর অবস্থান তাদের থেকে আগত আলোকরশ্মি বক্রতার কারণে অন্য স্থানে দেখাবে- অন্যথায় এ তারাদ্বয় দেখাই যাবে না। উলে-্য পূর্ণ সূর্যগ্রহণের সময় রাতের আকাশের মতো তারাগুলোও পৃথিবীর বিশেষ স্থানে দৃশ্যমান হয়। কিন্তু শেষ পর্যন্ত আইনস্টাইনই শেষ হাসি হাসলেন- গোটা পৃথিবীব্যাপী তার ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হওয়ার কথা প্রকাশ হলো, এবং তিনি রাতারাতি এক খ্যাতিমান ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। এরপর ১৯২২ সালে অনুরূপ আরেকটি সূর্যগ্রহণ কালে ব্যাপারটি প্রমাণিত হয়। উপরের ছবিতে এই বিষয়টি দেখানো হয়েছে। আধুনিক যুগেও এই ব্যাপারটি একাধিকবার পরীক্ষা করে সত্যায়িত হয়েছে। বিজ্ঞানীরা ক্যুয়াইজার নামক দূরবর্তী বন্ত থেকে আগত রেডিও-তরঙ্গ পরীক্ষা করে দেখেছেন এটাও রিলেটিভিটির মাধ্যমে বিশে-ষকৃত পন্থায় বক্র হয়ে যায় সূর্যের মহাকর্ষের প্রভাবে । এমনকি বক্রতার মাত্রাও জেনারেল রিলেটিভিটি দ্বারা প্রাপ্ত সংখ্যার মাত্র ১% হেরফের পাওয়া যায়। রি জেনারেল রিলেটিভিটি আমাদেরকে আরেকটি ব্যাপার বলে, আর তাহলে ভারী বন্ত যার মধ্যে বড় অক্কের মহাকর্ষ আছে, সময়কেও বেটে করে দেয়। এই ব্যাপারটিও আধুনিক যুগে বার বার পরীক্ষা করে সত্যায়িত করা হয়েছে। এই টাইম-ডিলে ক্রিয়া র সময় পৃথিবী থেকে সূর্যের অপরপার্শে স্থাপিত মহাকাশযানে সিগনাল প্রেরণ করা হয়েছিল। দেখা গেছে সত্যিই সূর্যের মহাকর্ষ সময়ের উপর ক্রিয়া করে। ১৭০
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।