INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

সময় নিয়ে কতো কথা কারণে রেকর্ড করে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, মাস ও বছর । এ থেকে আমরা বলে থাকি অমুক ৬০ বছর জীবিত ছিলো । এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট “পিরিওড' বা স্থিতি অতিক্রান্ত হয়- এটাই আমাদের নিকট সময়ের অভিজ্ঞতা । এর বাইরে সময় নিয়ে আমরা অনেক কিছু বললেও বাস্তবে তা অনুভব করি না। দৃষ্টান্ত হিসাবে অতীত ইতিহাস নিয়ে যখন অধ্যয়ন করি তখন বাস্তবে এ অতীত কালের ব্যাপারটি কল্পনা করতে পারি মাত্র। অভিজ্ঞতার আলোকে সেই দিন-কাল কেমন ছিলো তা জানতে অপারগ । তবে আমাদের চেতনাশীল জীবনের অভিজ্ঞতা যেহেতু মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ কোষগুলোতে থাকে তাই তা আমরা বাস্তব মতো অতীতের অভিজ্ঞতাকে স্মরণ করতে পারি। সত্যিকার অর্থে সময়ের বাস্তবতা আমাদের জীবনকালের মধ্যেই সীমাবদ্ধ- বাকী সবকিছুই কল্পনার জগতে বিদ্যমান । অবশ্য এখানে “কল্পনা” বলতে অলীক, অবাস্তব নিষ্কলুষ কল্পনা-ক্ষমতা উদ্দেশ্য নয়। যা বলতে চাচ্ছি তাহলো, আমাদের জীবনসীমার বাইরে ঘটে যাওয়া অনেক ব্যাপার আমরা লোকমুখে কিংবা লিখিত কিতাবের মাধ্যমে জেনে নেওয়ার পর কল্পনা শক্তির সাহায্যে তা মস্তিষ্কের মধ্যে চিত্রিত” করে দেখি- সুতরাং এভাবে জানা কল্পনা-ক্ষমতার দ্বারা সম্ভব হয় । অপরের উপর বিশ্বাস স্থাপন করে মস্তিষ্কের ক্ষমতা দ্বারা ঘটনাবলী সংঘটনের “সময়ে আমরা চলে যাই । তারপর এসব ঘটনার বিক্ষিপ্ত চিত্র বা ছবি মানসপটে ভেসে আসে । এভাবে জানার ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে কল্পনার ছবি আকবে- সুতরাং সঠিকভাবে জানার মধ্যে সর্বদাই মৌলিক পার্থক্য থাকবে । সুতরাং অভিজ্ঞতালন জ্ঞানের সঙ্গে উপরে বর্ণিত উপায়ে জ্ঞানার্জনের মধ্যে রাতদিন তফাৎ থেকেই যায়। এবার ভেবে দেখা যাক, “সময়” নামক এখনও অস্পষ্ট এই উপাদানটির অস্তিত্ব ও বিকাশ ঠিক কোথায় আছেঃ প্রশ্নটি কঠিন তাই সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনার পূর্বে এটির উপর আরো ব্যাখ্যা দরকার । জগতে সব বন্তরই একটি ফিজিক্যাল স্টেট বা বাস্তব অবস্থা আছে যা থেকে এটির উপর আমরা সঠিক তথ্যাদি জেনে নিতে সক্ষম হই । যেমন মনে করুন, একখণ্ড পাথর যখন আমাদের চোখের সামনে পড়ে তখন আমরা ইচ্ছে করলে এটি সম্পর্কে বিভিন্ন তথ্যাদি বাস্তব অভিজ্ঞতার আলোকে জেনে নিতে পারি । আমরা পাথরটির ওজন, আয়তন, কোন্‌ কোন্‌ পদার্থ দ্বারা তৈরী, এর বয়স, রং ইত্য দ যদি আমরা সঠিকভাবে জেনে নিই তাহলে এটিকে চেনার ক্ষেত্রে বেশ গভীরে যেয়ে পৌছব। একইভাবে “সময়” নামক উপাদানটির অস্তিত্ব, অবস্থান, বিকাশ, ক্রিয়া ও প্রতিক্রিয়া ইত্যাদি জানতে পারলে এটি সম্পর্কে আমরা অধিক জ্ঞানবান হতে পারবো । সময় নিয়ে যখন আমরা এভাবে গবেষণা করতে যাই তখনই আমাদের সম্মুখে কিছু আশ্চর্য ব্যাপার আত্মপ্রকাশ করে । নীচের চিত্রটি দেখুন । আমরা সর্বদাই ধারণা করি এবং মেনেও নিই যে, সময় মূলত অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনের মধ্যে বিদ্যমান । কিন্ত কথাটা কতটুকু সত্য? লক্ষ করুন, সময় নামক জিনিসটি কি তা বুঝা কতো কঠিন! কারণ আসলে সময় একটি অতি সৃষ্ষ্ মুহূর্তও নয়- বাস্তবে হ্ষুদ্রাদপিক্ষুদ্র কাল মাত্র। এই অসীমভাবে ক্ষুদ্র ৭ সময় নিয়ে কতো কথা কালটি আবার চলমান, মুহূর্তটি অতিবাহিত হলেই সময়ের আর অস্তিত্ব থাকে না। সুতরাং অতীত মূলত অভিজ্ঞতা, স্মরণ ও ইতিহাস ছাড়া আর কিছু নয়। বাস্তব কোন বন্ত অতীত নয়। একইভাবে ভবিষ্যৎ বলতে বাস্তব কোন ব্যাপার নেই- ভবিষ্যতের অস্তিত্ব কোন ঞ্ুব সত্য জিনিস নয় । বর্তমান যেহেতু চলমান তাই কালের পরিবর্তনে বন্তজগতে রদবদল আসে তাই আমরা বলি, “এক ঘন্টা পরে, আগামীতে বা কাল কিংবা পরশু”। আসলে ভবিষ্যৎ সত্যিকার অর্থে আছে কি না তা-ও নিশ্চিতভাবে বলার কোন উপায় নেই। যদি কোন অদৃশ্য শক্তি চলমান সময়কে অচল, চিরদণ্তায়মান করে বসে- তাহলে উপায় কি? সুতরাং সময় মূলতঃ ডাইনামিক, চিরচলমান একটি উপাদান যার অক্তিত্ব আমরা অনুভব করি অতি হ্ষুদ্রকায় “বর্তমান' এর মধ্যে । সময় অর্থই “বর্তমান আর কিছু নয়। অতীত বর্তমানের রেকর্ড যা অভিজ্ঞতার ক্ষেত্রে সংরক্ষিত থাকে আমাদের মস্তিষ্কে আর ভবিষ্যৎ হলো সম্ভাব্য বর্তমান যা আসবে বলে আমরা বিশ্বাস রাখি । ভবিষ্যৎ উপরোক্ত আলোচনা থেকে “সময়' নামক উপাদানকে আমরা এখন ভিন্নভাবে দেখতে বাধ্য- নয় কি? এবার প্রশ্ন জাগে এই সময় যেহেতু অতীতে সদাচলমান তাই ধরে নেওয়া যায় সুদূর অতীতেও সময় ছিলো । আর এতোকাল যাবৎ এই সময় যেহেতু ভবিষ্যতের দিকে ধাবমান আছে তাই সেখান থেকে সর্বদাই এটা বর্তমানে এসে পৌঁছবে । অর্থাৎ মহাবিশ্ব ও এর ভেতর দৃশ্যমান ও অদৃশ্য যাবতীয় বন্ত অস্তিত্শীল থাকাবস্থায় সর্বদাই ভবিষ্যৎ নামক অজানা কাল বর্তমানে এসে পৌঁছে যাবে। মহাবিশ্ব ও পৃথিবীর অস্তিত্রে দীর্ঘ ইতিহাস এর প্রমাণ । এখন, এ থেকেই কি সময়ের শুরু ও শেষ সম্পর্কে কিছু জানার কোন উপায় খুঁজে পাওয়া যাবে?

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।